আব্দুর রহমান ইবনু আবু কুরাদ (রাঃ) হতে বর্ণিত আছে, একদিন রাসূল (ছাঃ) অযূ করলেন, তখন তাঁর ছাহাবীগণ অযূর পানি তাদের গায়ে মাখতে লাগলেন। তখন রাসূল (ছাঃ) তাদেরকে জিজ্ঞেস করলেন, কিসে তোমাদেরকে ইহা করতে উদ্বুদ্ধ করছে? তারা বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসা। তখন রাসূল (ছাঃ) বললেন, যারা আন্তরিক বাসনা যে, সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসবে অথবা আল্লাহ ও তাঁর রাসূল (ছাঃ) যেন তাকে ভালবাসে সে যখন কথা বলে যেন সত্য কথাই বলে। যখন তার কাছে আমানত রাখা হয় সে যেন উক্ত আমানত আদায় করে। এবং প্রতিবেশীর সাথে যেন প্রতিবেশী সুলভ উত্তম আচরণ করে
মিশকাতুল মাসাবিহ ৪৯৯০ এ বায়হাকীর বরাতে বর্ণনাটি এসেছে।
সূত্র বায়হাকীর বর্ণনা ও সনদ।
মন্তব্য করুন