মূল লেখায় যান

Study Room লেখা

বিয়ের প্রস্তুতি, ইনসাফ ও দাম্পত্যের দায়িত্ব

বিষয়: · · ·

স্বামী হিসেবে আপনি উপযুক্ত কি না, সেই সিদ্ধান্ত নিতে পারা আদতে লং প্রসেসের বিষয়। খালের গভীরতা মাপতে যেমন খালে নামতে হয়, বিষয়টা তেমন। নামার জন্য যে সাহস ও সাঁতারজ্ঞান থাকতে হয়, ততটুকু যার আছে, সে খালে নামতে পারে। নামার পরই না বুঝতে পারবে গভীরতা কেমন। কিন্তু গভীরতা জানে না বলে নামতে দেবেন না, এটা হতে পারে না। হ্যাঁ, আপনি সাঁতার জানার শর্ত দিতে পারেন।

তাই নিজেকে পুরুষ ভাবার বয়সেই বিয়ে করা যায়। বালেগ হওয়ার পর সমাজে ‘পুরুষ’ হওয়ার যে ‘আলফা’ গ্রেড দেয়া আছে, সেই পরিভাষার পুরুষ হওয়া জরুরি নয়। তবে, যেহেতু মানুষ, টুকটাক খরচাদি থাকেই। তাই সামান্য আর্থিক সংগতি, যা ছাড়া চলাই কঠিন, পুরুষের ততটুকু সক্ষমতা হাসিল থাকলে বিয়ে করাই যায়। এর জন্য স্টাবলিশমেন্টের যে কু-ধারণা সমাজে প্রচলিত, তা উতরানো জরুরি নয়। এই মরীচিকার পেছনে দৌড়াতে থাকলে জীবন পানসে হয়ে যাবে। নিয়মিত পানখোররা যেমন টক-মিষ্টি বুঝতে পারে কম, তেমন।

সংসার একটা জার্নি। এখানে আর্থিক ও মানসিক উত্থান-পতন থাকবেই। একজন মানুষের ‘স্ট্যাবল’ হয়ে ওঠার জন্য যে সঙ্গ দরকার, স্ত্রী ব্যতীত সেটা অন্য কারো পক্ষে দেয়া সম্ভব নয়। তাই মা-বোন-বন্ধু যত যা-ই থাকুক, বালেগ হওয়ার পর ছেলের উচিত যত দ্রুত সম্ভব বিয়ে করে নেয়া। তারপর দুজনে মিলে জীবনের জার্নি উপভোগ করা। কখনো কষ্ট, কখনো সুখ; কখনো টক কখনো মিষ্টি। কষ্টের জার্নি পুরোটা একা কাটিয়ে, মানসিক ও শারিরীক অস্থিরতা বয়ে বেড়িয়ে, বুড়ো বয়সে কারো একপাক্ষিক আবদার পূরণ করার নাম জীবন নয়। নিছক একজনের সুখ ও শখ মেটানো কখনো সংসার হতে পারে না।

পরবর্তীতে বউ থাকবে কি না, এই টাকায় তাকে খুশি করতে পারব কি না, এতকিছু ভেবে বিয়ে হয় না। সব ছেলের একরকম আর্থিক অবস্থা থাকাও জরুরি নয়। কারো দুই পয়সা নেই, শ্বশুরই পুত্রবধুর খরচ চালাবে, নিজেদের মধ্যে এমন আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারলে বিয়ে হতেই পারে। ঘর-সংসার মানে শুরুতেই আলাদা বাড়ি; ঘরভর্তি মাল-সামানা, এমন নয়। টাকা বাঁচিয়ে একটা-দুটো হাড়ি-কড়াই কেনার নামই সংসার। সবকিছু হবে, তবে ধীরেধীরে, দুজনের চেষ্টায়। ম্যাচুরিটি বাজারে কিনতে পাওয়া যায় না। এভাবেই মানুষ দিনে দিনে ঘাত-প্রতিঘাত সয়ে সয়ে ম্যাচিউরড হয়ে ওঠে। দুদিন ফুচকা খাওয়ার টাকা বাঁচিয়ে একটা জগ কেনার মধ্যে যে ত্যাগ ও আনন্দ, একদম সাজানো ঘরে ঢুকে এটা-ওটা ধ্বংস করার মধ্যে সেটা নেই।

সুতরাং এখানে সমাজ যে অসমতল স্ট্যান্ডার্ডের কথা বলে, তা মেইন্টেইন করা জরুরি নয়। ম্যাচুরিটি এবং মিউচুয়ালিটি পার্সোনাল বিষয়। এক্ষেত্রে সমাজ কোনো নিশ্চিত সিদ্ধান্ত দিতে পারে না। তাই এখানে সমাজের কথা কানে নেয়ার কিছু নেই।

বিয়ের সময় কেমন মেয়ে পাচ্ছি, এটা তাকওয়া ও তাকদিরের মামলা। দোয়া করবেন, আল্লাহর কাছ থেকে কবুল করিয়ে নেবেন। বিয়ের পর যেকোন পরিস্থিতিতে ধৈর্য বজায় রাখবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন সংসার ধরে রাখার। কোনো কারণে যদি পারা না-ই যায়, তাহলে তালাকের অধ্যায় আছে ইসলামে। অনর্থক নির্যাতন তাকেও করা উচিত না, নিজেও সওয়া উচিত না। সিদ্ধান্ত নিয়ে ফেলবেন।

মানুষের মন বুঝতে পারা পৃথিবীর সবচে কঠিন কাজ। তাই বিয়ের পর অর্থনৈতিক উত্থান-পতন যেমন থাকবে, তেমনি দুজনের মানসিক অবস্থাও এদিক-ওদিক হবে। কপালে থাকলে একসময় সেটা আবার এক বিন্দুতে চলে আসবে। দুজন দুজনের মনের কাছাকাছি হওয়া, নিজেকে সঙ্গীর উপযুক্ত হিসেবে তৈরি করা—এসব সময়ের ব্যাপার। বিয়ের পর ধীরেধীরে এটা হয়। কিন্তু দুই ব্যক্তি ও পরিবারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়ে করার পরও যদি বউ জীবনের টানাপোড়েনে সঙ্গ দিতে না চায়, তাহলে সে তার পথ ধরতেই পারে। তাকে আটকে রাখার ঠ্যাকা নেয়া অপরজনের জন্য জরুরি নয়।

আপনার কাজ ইনসাফ করা।
নির্যাতন করা বা সওয়া আপনার কাজ নয়।

২ জানুয়ারি, ২০২৪ ঈ. ( সাদিক ফারহান)

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।