মূল লেখায় যান

Study Room লেখা

নিয়মিত ছোট আমল ও পরোপকারে আল্লাহর ভালোবাসা খোঁজা

বিষয়: ·

সৃষ্টিকর্তার ভালোবাসা পাওয়া প্রত্যেক মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য।কিন্তু এই ভালোবাসা অর্জনের পথটি খুব জটিল কিছু নয়;বরং আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের মধ্যেই তা লুকিয়ে আছে।
উল্লেখিত তিনটি দিক আমাদেরকে সেই পথেরই দিশা দেয়!

১.প্রিয় কাজ:আল্লাহর কাছে সেই আমলটিই সবচেয়ে দামি, যা বান্দা নিয়মিত করে—পরিমাণে তা সামান্য হলেও।প্রতিদিনের ছোট ছোট নেক আমলই আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি। এটি কেবল ইবাদত নয়, বরং রবের প্রতি অবিচল আনুগত্যের বহিঃপ্রকাশ।

​২.প্রিয় মানুষ:ইবাদত কেবল জায়নামাজে সীমাবদ্ধ নয়।আল্লাহর কাছে সেই মানুষটিই সবচেয়ে প্রিয়, যার কাজ বা আচরণ অন্যের উপকারে আসে।সৃষ্টির সেবা ও মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব।

​৩.প্রিয় নাম:নাম কেবল ডাকার মাধ্যম নয়,বরং এটি আদর্শের ধারক ও বাহক।’আব্দুল্লাহ’ বা ‘আব্দুর রহমান’—এই নামগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহান এক সত্তার গোলাম।এই দাসত্বের স্বীকারোক্তিই মুমিনের সবচেয়ে বড় পরিচয়।

আসুন,বড় বড় পরিকল্পনার অপেক্ষায় না থেকে আজ থেকেই নিয়মিত ছোট আমল ও পরোপকারের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করি।মহান আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুন।

#guraba_writing

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।