মূল লেখায় যান

Study Room লেখা

কষ্টের ওযু থেকে আখিরাতের স্মরণ

বিষয়: · ·

ক্যাম্পাসের লাইব্রেরিতে একটি ছোট জায়গায় নামাজ পড়ার ব্যবস্থা আছে। সেখানেই সাধারণত মেয়েরা গিয়ে নামাজ আদায় করে।

সে ঘরের ট্যাপ খুব কম ব্যবহার হয়। ফলে পাইপে দীর্ঘক্ষণ পানি জমে থাকে। এর কারণে গরমের দিনে ট্যাপ থেকে খুব গরম পানি এবং শীতের দিনে বরফের মতো ঠান্ডা পানি বের হয়। সেই পানিতে হাত দিলে আঁতকে উঠতে হয়— ওযু করা বেশ কষ্টকর হয়ে যায়।

বিশেষ করে শীতের দিনে সেই পানিতে হাত দিলে একটি হাদিসের কথা বারবার মনে পড়ে।

নবীজি (সা.) বলেছেন: “আমি কি তোমাদের এমন কিছু বলব, যার দ্বারা আল্লাহ গুনাহ মোচন করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন?”
সাহাবীগণ বললেন, “নিশ্চয় বলুন, হে আল্লাহর রাসূল।”
তিনি বললেন: “কষ্ট সত্ত্বেও পূর্ণাঙ্গ ওযু করা (বিশেষত শীতে ঠান্ডা পানিতে)।” — মুসলিম: ২৫১

আর গরমের দিনে একটি দুআ বারবার মনে পড়ে। গরম পানি যেন জাহান্নামের ফুটন্ত পানির কথা মনে করিয়ে দেয়—

“আল্লাহুম্মা আজিরনি মিনান নার”
অর্থ: “হে আল্লাহ! আপনি আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।”
— আবু দাউদ: ৫০৭৯

দুই মৌসুমের পানিই যেন জাহান্নামের আযাবের কথা মনে করিয়ে দেয়। দুনিয়ার এতো নেয়ামতের মাঝেও সামান্য গরম পানি, এত দূরত্বে থাকা সূর্যের তাপ— তাও আমরা সহ্য করতে হিমশিম খাই। অথচ বলা হয়, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ।

একটি মাছের ছোট্ট কাঁটা গলায় বিঁধলেও আমরা সহ্য করতে পারি না। সেখানে জাহান্নামের আগুন, ফুটন্ত পানি, কাঁটাযুক্ত খাবার— কিভাবে সহ্য করব?

কিভাবে?
দুনিয়া তো শেষ নয়?

.

সানজিদা শাহীনুর

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।