আগামী একশ বছর পর আমাদের গল্পগুলো হয়তো কেউ কখনো আর পড়বে না। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার কবর পানে তাকিয়ে কেউ হয়তো অতীত হাতড়াবে না। আমারও যে এককালে একটা জীবন ছিল, তারুণ্য ছিল; ছিল শৈশব-সে কি আর কেউ বিশ্বাস করবে?
হয়তো ভাববে, এ বেটা খুনখুনে বুড়ো হয়ে মরেছে। সুতরাং আমাদের হাতেও এখনো ঢের সময় আছে। অথচ, ওরা যদি কবরের সাথে লাগোয়া এপিটাফে একটিবার চোখ বুলিয়ে দেখত, তাহলে ওরা সহজেই অনুমান করতে পারত, ওদের মতো টগবগ করা যৌবনকালেই আমি এ পৃথিবীর মায়া ত্যাগ করেছি। ত্যাগ করেছি যাপিত জীবনের সমস্ত সুখ-শান্তি আর অঢেল ঐশ্বর্য।
মৃত্যু যে বয়সের ধার ধারে না। কে ক্ষমতাশালী, কে বিত্তশালী, কে মুচি, কে মেথর-তার কেয়ার সে থোরাই করে। সে শুধু জানে, কুল্লু নাফসিন জা-ইকাতুল মাউত।
বই: জীবনের ভাঁজে ভাঁজে
@FatayatalHuda
মন্তব্য করুন