মূল লেখায় যান

Study Room লেখা

বিয়ের আগে পছন্দের মানুষকে সত্যিই চিনুন

বিষয়: · ·

বিয়ের আগে আমরা অনেক সময় মানুষটাকে যতটা না বুঝতে চাই, তার চেয়ে বেশি চাই নিজের পছন্দটাকে ঠিক প্রমাণ করতে। সমস্যাটা অনেক সময় সেখান থেকেই শুরু হয়।

প্রস্তাব এলে প্রথমে হয়তো দেখি ছবি কেমন, পড়াশোনা কী, চাকরি কোথায়, আয় কেমন, কথা বলতে ভালো লাগে কি না। কয়েকবার কথা হলো, দুজনের কিছু পছন্দ মিলে গেল, মনে হলো, “আমাদের তো বেশ মিল!” তারপর খুব অল্প তথ্যের ওপর দাঁড়িয়ে আমরা মনে মনে একটা পুরো ভবিষ্যৎ বানিয়ে ফেলি। অথচ বিয়ে এমন একটি সম্পর্ক, যেখানে শুধু ভালো লাগা নয়, প্রতিদিনের চরিত্র, দ্বীন, দায়িত্ববোধ, রাগের ধরন, পরিবার, অর্থ, সিদ্ধান্ত, সীমারেখা সবকিছুই একসময় সামনে আসে।

এই জায়গায় একটি সহজ ৮০/২০ চিন্তা কাজে লাগতে পারে। এটা কোনো শরয়ি অনুপাত নয়, কোনো ইসলামী বিধানও নয়। বরং কোন বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেটা বোঝানোর একটি practical framework।

মানুষটাকে জানার ক্ষেত্রে ৮০% পর্যবেক্ষণ, ২০% প্রশ্ন। কারণ প্রশ্নের উত্তর মানুষ সুন্দর করে প্রস্তুত করে বলতে পারে। কিন্তু আচরণ অনেক সময় এমন কথা বলে, যা মুখে বলা হয় না। তবে এর অর্থ বিয়ের আগে অবাধ মেলামেশা করে কাউকে “পর্যবেক্ষণ” করা নয়। শরয়ি সীমার মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা, পরিবারের মাধ্যমে খোঁজ নেওয়া, বিশ্বস্ত মানুষের সাক্ষ্য নেওয়া এবং বিভিন্ন দায়িত্ব ও সম্পর্কের জায়গায় তার আচরণ সম্পর্কে জানা বেশি গুরুত্বপূর্ণ।

সে নিজের মা বাবার সঙ্গে কেমন? দুর্বল বা অধস্তন মানুষের সঙ্গে কেমন আচরণ করে? রেগে গেলে ভাষা বদলে যায়? ভুল করলে স্বীকার করতে পারে? সালাতকে জীবনের কেন্দ্রীয় দায়িত্ব মনে করে, নাকি সুবিধামতো বিষয়? মানুষের হক, সময়, টাকা ও প্রতিশ্রুতিকে কতটা গুরুত্ব দেয়? “আমি দায়িত্বশীল” বলা সহজ। দায়িত্বের জায়গায় সে বাস্তবে কেমন, সেটাই বেশি বলে।

Compatibility এর ক্ষেত্রে ৮০% হোক মূল্যবোধ, ২০% common interest। দুজনেরই একই খাবার পছন্দ, travelling ভালো লাগে, একই ধরনের বই বা বিনোদন পছন্দ হয়তো সম্পর্ককে আনন্দদায়ক করবে। কিন্তু সংসারের বড় সিদ্ধান্ত এসব দিয়ে চলে না। আল্লাহ ও দ্বীনকে নিয়ে দুজনের অবস্থান কাছাকাছি কি না, halal haram এর সীমা, সন্তান পালনের ভাবনা, পরিবার, অর্থব্যবস্থা, privacy, career, জীবনযাপন এবং ভবিষ্যতের লক্ষ্য এসব জায়গায় মৌলিক মিল অনেক বেশি গুরুত্বপূর্ণ।

রাসূলুল্লাহ ﷺ স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারিকে বিশেষ অগ্রাধিকার দিতে বলেছেন।
সহিহ আল বুখারি, ৫০৯০; সহিহ মুসলিম, ১৪৬৬

এর মানে personality, attraction বা compatibility গুরুত্বহীন নয়। বরং এগুলোর সঙ্গে দ্বীন ও চরিত্রকে foundation হিসেবে দেখতে হবে।

কথোপকথনে ৮০% শোনা, ২০% বলা। বিয়ের আগে অনেকেই নিজেকে ভালোভাবে present করতে এত ব্যস্ত থাকেন যে সামনে থাকা মানুষটাকে সত্যি সত্যি শোনেন না। সে কী বলছে, কীভাবে বলছে, disagreement এ কীভাবে প্রতিক্রিয়া দেয়, কঠিন বিষয়ে কথা এড়িয়ে যায় কি না এগুলো খেয়াল করুন। সংসারে সব বিষয়ে একমত হওয়া সম্ভব নয়। কিন্তু একে অপরকে সম্মান দিয়ে শুনতে পারা অনেক মতভেদকেই নিরাপদভাবে সামলাতে সাহায্য করে।

বিয়ের expectation এ ৮০% বাস্তব আলোচনা, ২০% সুন্দর কল্পনা। কোথায় ঘুরবেন, বাসা কেমন হবে, wedding day কেমন হবে এসব ভাবতে ভালো লাগে। কিন্তু তার আগে কথা হওয়া দরকার আরও সাধারণ অথচ বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দুজন কাজ করলে ঘরের দায়িত্ব কীভাবে ভাগ হবে? অর্থব্যবস্থা কীভাবে চলবে? পরিবারকে সহায়তা কতটা হবে? সন্তান নিয়ে দুজনের ভাবনা কী? শ্বশুরবাড়ির involvement এর সীমা কোথায়? মতবিরোধ হলে কীভাবে সমাধান করবেন? ঋণ বা বড় financial responsibility আছে কি?

আল্লাহ দাম্পত্যের কথা বলতে গিয়ে বলেছেন, তিনি স্বামী স্ত্রীর মাঝে প্রশান্তি, ভালোবাসা ও রহমত রেখেছেন।
সূরা আর রূম, ৩০:২১

এই প্রশান্তি শুধু romantic moment দিয়ে তৈরি হয় না। নিরাপত্তা, সম্মান, দায়িত্ব, ক্ষমা, বোঝাপড়া এবং আল্লাহর ভয় দিয়েও তৈরি হয়।

পরিবারের ভূমিকা হোক পরামর্শ ও দিকনির্দেশনায় শক্তিশালী, চাপ ও জবরদস্তি থেকে মুক্ত। মা বাবা অনেক কিছু দেখেছেন। তাদের অভিজ্ঞতা, খোঁজখবর, সতর্কতা এবং পরামর্শ মূল্যবান। কিন্তু “মানুষ কী বলবে”, “এমন proposal আর পাবা না”, “এখন না করলে পরে আফসোস করবে” ধরনের চাপ যেন সিদ্ধান্তের জায়গা দখল না করে।

বিয়ে এমন একটি সিদ্ধান্ত, যার দৈনন্দিন ফল আপনাকেই বহন করতে হবে। তাই পরিবারকে বাদ দেওয়া নয়, আবার নিজের বিবেচনাও বন্ধ করে দেওয়া নয়। খোঁজ নিন, mashwara করুন, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন, বিশ্বস্ত মানুষদের পরামর্শ নিন, তারপর আল্লাহর কাছে কল্যাণ চান।

সিদ্ধান্তে ৮০% গুরুত্ব দিন যা আপনি জানেন, ২০% রাখুন আশার জন্য। এখানেই অনেক মানুষ নিজের মনকে সবচেয়ে বেশি ফাঁকি দেয়।

“এখন সালাত ঠিক নেই, বিয়ের পর ঠিক হয়ে যাবে।”
“রাগ বেশি, কিন্তু আমাকে পেলে বদলে যাবে।”
“এখন দায়িত্বশীল না, সংসার হলে বুঝবে।”
“পরিবার খুব controlling, পরে সব ঠিক হয়ে যাবে।”

মানুষ বদলাতে পারে। আল্লাহ চাইলে একটি জীবনও বদলে দিতে পারেন। কিন্তু বিয়ের সিদ্ধান্ত এমন একজন মানুষের কল্পিত ভবিষ্যৎ version এর ওপর নেওয়া নিরাপদ নয়, যে হয়তো একদিন বদলাবে। আপনি আজ যে মানুষটিকে দেখছেন, তার বর্তমান দ্বীন, চরিত্র, দায়িত্ববোধ এবং আচরণকে গুরুত্ব দিন।

Potential দেখুন, কিন্তু reality কে ঢেকে রেখে নয়।

আর সবচেয়ে অবহেলিত অংশটি হয়তো শেষেরটাই।

প্রস্তুতির ৮০% হোক marriage এর জন্য, ২০% wedding এর জন্য। আমরা dress ঠিক করি, venue ঠিক করি, photographer ঠিক করি, invitation ঠিক করি, stage এর colour পর্যন্ত ভাবি। অথচ যার সঙ্গে বিয়ের পর প্রতিদিন থাকতে হবে, তার সঙ্গে disagreement কীভাবে সামলাব, স্বামী স্ত্রীর হক কী, দায়িত্ব কী, রাগের সময় কীভাবে থামব, অর্থ নিয়ে transparency কীভাবে রাখব এসব শেখার প্রস্তুতি অনেক সময় প্রায় থাকেই না।

কখনো কয়েক মাস wedding এর preparation চলে, অথচ marriage এর preparation হয় কয়েক ঘণ্টা।

তারপর একদিন অনুষ্ঠান শেষ হয়। অতিথিরা চলে যায়। ছবি upload হয়। সাজসজ্জা খুলে ফেলা হয়।

আর তখন শুরু হয় আসল জীবন।

তাই বিয়ের আগে শুধু এই প্রশ্ন করবেন না, “আমি কি তাকে পছন্দ করি?” আরও জিজ্ঞেস করুন, তার সঙ্গে থাকলে আমার দ্বীন নিরাপদ থাকবে? আমি কি তার কাছে সম্মানিত ও নিরাপদ বোধ করব? মতভেদের সময়ও কি আমরা একে অপরের মর্যাদা রক্ষা করতে পারব? আমরা কি একই ধরনের জীবন গড়তে চাই? যা আমি জানি, সেটা কি আমাকে আশ্বস্ত করছে, নাকি আমি বারবার সমস্যাগুলোর ওপর নিজের আশা বসিয়ে দিচ্ছি?

বিয়ে perfect দুই মানুষের মিলন নয়। দুই অসম্পূর্ণ মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য একসঙ্গে একটি জীবন গড়ার চেষ্টা করে। ভুল থাকবে, শেখা থাকবে, মানিয়ে নেওয়া থাকবে। কিন্তু সেই যাত্রা শুরু করার আগে চোখ খোলা রাখা তাওয়াক্কুলের বিপরীত নয়।

খোঁজ নিন। বুঝুন। প্রয়োজনীয় প্রশ্ন করুন। বিশ্বস্ত মানুষের কাছ থেকে জানুন। পরামর্শ করুন। ইস্তিখারা করুন। তারপর সিদ্ধান্ত নিন সেই মানুষটিকে দেখে, যে সে আজ বাস্তবে, শুধু সেই মানুষটিকে কল্পনা করে নয়, যে আপনি আশা করছেন একদিন সে হয়ে যাবে।

কারণ নিকাহর দিনের প্রস্তুতি একদিনের জন্য।

কিন্তু যার সঙ্গে নিকাহ হচ্ছে, তার সঙ্গে জীবন কাটানোর প্রস্তুতিই আসল প্রস্তুতি।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।