মূল লেখায় যান

Study Room লেখা

জীবনসঙ্গী নির্বাচনে দ্বীনদারিতাকে প্রাধান্য দিন

বিষয়: · · ·

“নেককার স্ত্রী না পেলে স্বামীর দ্বীনদারিত্ব যেমন হারিয়ে যায়, তেমনি নেককার স্বামী না পেলেও স্ত্রীর দ্বীনদারিত্ব হারিয়ে যায়। সুতরাং দ্বীনদারিতাকে প্রাধান্য দিন।”

ইসলামে বিবাহ শুধু দুনিয়াবি সম্পর্ক নয়, বরং এটি ঈমান ও আমলের পথকে সহজ করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একজন মানুষ যতই দ্বীনদার হোক না কেন, যদি তার জীবনসঙ্গী দ্বীনের ব্যাপারে উদাসীন হয়, তাহলে ধীরে ধীরে তার উপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

একজন নেককার স্ত্রী স্বামীকে নামাজ, হালাল-হারাম, পর্দা, আখলাক ও আল্লাহর স্মরণের দিকে উৎসাহিত করে। সংসারে শান্তি আসে, সন্তানরা ইসলামী পরিবেশে বড় হয়। পক্ষান্তরে একজন নেককার স্বামী স্ত্রীর নিরাপত্তা, সম্মান ও দ্বীনের পথে চলার অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।

কিন্তু যখন দাম্পত্য জীবনে দ্বীনের গুরুত্ব কমে যায়, তখন দুনিয়াবি চাহিদা, ঝগড়া-বিবাদ, গুনাহ ও আল্লাহ থেকে দূরত্ব বেড়ে যায়। তাই ইসলাম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সৌন্দর্য, সম্পদ বা বংশের চেয়ে দ্বীনদারিতাকে বেশি গুরুত্ব দিতে শিখিয়েছে।

রাসূল ﷺ বলেছেন: “দ্বীনদার নারীকে প্রাধান্য দাও, তবেই তুমি সফল হবে।”
— সহীহ বুখারী, সহীহ মুসলিম
সূত্র সহিহ বুখারি ৫০৯০।

সুতরাং, সুন্দর সংসার ও আখিরাতের সফলতার জন্য এমন জীবনসঙ্গী নির্বাচন করা উচিত, যে আল্লাহভীরু, চরিত্রবান এবং দ্বীনের পথে সহায়ক।

— [ লেখা: আইন উদ্দিন আইনী ]

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।