মূল লেখায় যান

Study Room লেখা

আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করার আকাঙ্ক্ষা

বিষয়: · ·

মেয়েটা দিন রাত ভাবতে শুরু করলো—আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক ভালো করবে, কি করলে আল্লাহ তাকে ভালোবাসবে৷
ভাবতে ভাবতে সেজদায় চলে গেল৷ সেজদার তজবি পড়ে ভাবতে লাগল কিভাবে সম্পর্ক ভালো করবে৷
দোয়াতে দুনিয়ায় নিজের জন্য কিছু চাইলো না, স্বয়ং আল্লাহকেই বলল তোমার সাথে কিভাবে সম্পর্ক ভালো করব?
মেয়েটা নামায পড়ে উঠলো, মুখ দিয়ে বের হতে লাগলো ইস্তেগফার৷

বাহিরে গাড়িতে করে গন্তব্যে যায় আসে, কানে হ্যাডফোন না দিয়ে ভাবতে লাগে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো
সে মনে মনে করতে থাকে জিকির৷

মেয়েটা স্যােশাল মিডিয়াতে এসে ভাবে, কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো৷ ভাবতে ভাবতে তার ইসলামবিদ্বেষী বন্ধুদের দূরে সরিয়ে দেয়৷
ভাবতে ভাবতে পছন্দের আর্টিস্টকেও অপছন্দ করা শুরু করে৷

মেয়েটা রাতে ভাবতে ভাবতে দেখে তাহাজ্জুতের সময় হয়ে গেছে, সে তাহাজ্জুত পড়া শুরু করে৷ তারপর ভাবে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক ভালো করবো৷

এভাবেই মেয়েটি দিনের পর দিন কাটায়৷ তার অনেক খারাপ সময় আসে৷ বিপদ আসে৷ তবুও সে সেজদা থেকে বিরত থাকে না৷ তার অন্তরে যিকির বন্ধ হয় না৷

কয়েক বছর পর মেয়েটার সব খারাপ সময় দূর হয়ে যায়৷ তার জীবনে সব কিছু ভালো হতে থাকে৷ সে বুঝতে পারে তার জীবনে অশান্তি আসছে না৷
অদ্ভুতভাবে সব কিছু ভালো হচ্ছে৷ তার মন বলছে দূর থেকেই অনেক বিপদ কেটে যাচ্ছে৷

তবুও মেয়েটা ভাবতে থাকে, এসবের হিসাব পড়ে৷ আল্লাহর সাথে কিভাবে সম্পর্ক ভালো করবো৷
খারাপ সময়েও সেজদা, জিকির ছাড়েনি৷ ভালো সময়ে আরো বেশি করে করছে৷ ভাবনা শুধু একটাই, সম্পর্ক কিভাবে ভালো করবো৷

তারপর, একদিন এক বিখ্যাত আলেমের ভিডিও চোখে পড়ে৷ সেই ভিডিও দেখে মেয়েটির চোখে পানি এসে যায়৷ সেই বিখ্যাত আলেম বলছে, ‘আল্লাহ যাকে ভালোবাসে তাকে বেশি বেশি সেজদা করার তৌফিক দেয়৷ আল্লাহ যাকে ভালোবাসে তার অন্তরে আল্লাহর জিকির উঠিয়ে দেয়৷ আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর শত্রুদের থেকে সেই মানুষের মনের মাঝে এক অদৃশ্য দেয়াল করে দেয়৷ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দেয়৷’

মেয়েটা চোখের পানি মুছল না৷ গড়িয়ে পড়তে দিল৷ বুঝলো, আল্লাহ তাকে কতটা ভালোবাসে৷ ঠিক করলো এই ভালোবাসা সে বৃথা যেতে দিবে না৷ নিজেকে উৎসর্গ করে দিল আল্লাহর কাছে৷
এখন তার চব্বিশ ঘন্টাও কম হয়ে যায় ঈবাদতের জন্য৷

এখন সে ভাবতে থাকে, কখন কেয়ামত হবে৷ কখন হাশর হবে৷ কখন হাসতে হাসতে প্রবেশ করবে জান্নাতে৷ কখন কাছ থেকে দেখবে তার প্রিয় মানুষ নবীজিকে৷ আর কখন দেখবে সেই মহান আল্লাহকে, যাকে পাওয়ার জন্য এই দুনিয়ার মোহ ছেড়ে দিয়েছে…৷

~ কাব্যময়ী রুহানিয়াহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।