জেনারেল পরিবার থেকে বিলং করার অন্যতম বড় সমস্যা হচ্ছে—বিয়ের বয়স পার হয়ে গেলেও তারা ভাবে—আমার ছেলে-মেয়ে, আমার ভাই-বোন এখনও ছোট। আরও কয়েক বছর যাক, প্রতিষ্ঠিত হোক, ভালো করে জগৎটাকে চিনুক; তারপর বিয়ে দেব।
অবশেষে বিয়ে দেয় ঠিকই, কিন্তু তখন আর সেটা স্বাভাবিক এবং প্রাণবন্ত থাকে না। অনেক ক্ষেত্রে বিয়েটা হয়ে দাঁড়ায় সামাজিক দায় মেটানোর একটি আনুষ্ঠানিকতা। সমাজ যা আশা করে, সেটুকু পূরণ করা—এই পর্যন্তই।
সেই বয়সে গিয়ে ছেলে-মেয়েরা বিয়ে করে, কিন্তু তাদের ভেতরে সেই উচ্ছ্বাস, স্বপ্ন, এবং স্বাভাবিক আবেগটাও আর থাকে না। সম্পর্কটা যেন শুরুই হয় এক ধরনের ক্লান্তি আর দায়িত্ব পালনের তাগাদা নিয়ে। তখন বিয়েটা ভালোবাসার আশ্রয় হয় না, বরং বিয়েটা হয়ে যায় দায়িত্বের বোঝা।
প্রশ্ন থেকেই যায়, বিয়ে কি শুধুই দায়িত্ব পালন?
লেখা : মাহমুদ বিন নুর
মন্তব্য করুন