মূল লেখায় যান

Study Room লেখা

বছরের পর বছর সালাত পড়ছি

বিষয়: ·

বছরের পর বছর সালাত পড়ছি। কিন্তু এমনও হতে পারে, প্রতিদিন করা কিছু ভুল এতটাই অভ্যাস হয়ে গেছে যে এখন আর সেগুলো চোখেই পড়ে না।

১. কিরাআত এত দ্রুত পড়া যে শব্দগুলো স্পষ্ট থাকে না
আল্লাহ বলেছেন, “কুরআন ধীরে ও স্পষ্টভাবে তিলাওয়াত করো।” [সূরা আল মুযযাম্মিল: ৪] দ্রুত পড়লেই সালাত ভালো হয় না। এমন গতিতে পড়া উচিত, যাতে হরফের উচ্চারণ নষ্ট না হয় এবং কী পড়ছি সেটার প্রতি অন্তত মনটা উপস্থিত থাকতে পারে।

২. সিজদায় পায়ের আঙুল কিবলামুখী না রাখা
রাসূলুল্লাহ ﷺ এর সিজদার বর্ণনায় এসেছে, তাঁর পায়ের আঙুলগুলো কিবলার দিকে থাকত। [সহিহ বুখারি: ৮২৮] অথচ আমাদের অনেকের পা সিজদায় যে দিকে থাকে, সেদিকে খেয়ালই থাকে না। ছোট বিষয় মনে হলেও সুন্নাহ আমাদের এখানেও শেখায় কীভাবে সিজদা করতে হবে।

৩. সিজদায় পায়ের আঙুল মাটি থেকে তুলে রাখা
সিজদা শুধু কপাল রাখার নাম নয়। নবী ﷺ সাত অঙ্গের ওপর সিজদা করার নির্দেশ দিয়েছেন। এর মধ্যে দুই পায়ের আঙুলও আছে। [সহিহ বুখারি: ৮১২] তাই সিজদায় পা এমনভাবে তুলে রাখা ঠিক নয়, যাতে পায়ের আঙুলের অংশ মাটি থেকে উঠে যায়।

৪. জামাতে ইমামের আগে নড়াচড়া করা
ইমাম এখনও রুকু থেকে ওঠেননি, আমরা উঠে গেলাম। তিনি এখনও সিজদা থেকে মাথা তোলেননি, আমরা মাথা তুলে ফেললাম। এ বিষয়ে রাসূলুল্লাহ ﷺ খুব কঠিন সতর্কতা দিয়েছেন। [সহিহ বুখারি: ৬৯১] জামাতে আমাদের কাজ ইমামকে অনুসরণ করা, তাকে অতিক্রম করা নয়।

৫. রুকুতে পিঠ সোজা ও শরীর স্থির না রাখা
অনেক সময় রুকু শুধু ছুঁয়ে চলে আসি। পিঠ ঠিকভাবে স্থির হওয়ার আগেই উঠে যাই। অথচ নবী ﷺ রুকু ও সিজদা যথাযথভাবে সম্পন্ন না করা সম্পর্কে সতর্ক করেছেন। [জামি আত তিরমিযি: ২৬৫] রুকুতে তাড়াহুড়া নয়। শরীরকে স্থির হতে দিন, পিঠ স্বাভাবিকভাবে সোজা রাখুন।

৬. সিজদায় নাক মাটিতে না রাখা
শুধু কপাল লাগালেই যথেষ্ট নয়। সাত অঙ্গের হাদিসে নবী ﷺ কপালের সঙ্গে নাকের দিকেও ইশারা করেছেন। [সহিহ বুখারি: ৮১২] তাই সিজদায় কপাল ও নাক দুটোই মাটিতে রাখা উচিত।

৭. সিজদায় দুই বাহু মাটিতে বিছিয়ে দেওয়া
রাসূলুল্লাহ ﷺ নিষেধ করেছেন, সিজদায় যেন কেউ কুকুরের মতো দুই বাহু মাটিতে বিছিয়ে না দেয়। [সহিহ বুখারি: ৮২২] হাত মাটিতে থাকবে, কিন্তু কনুই ও বাহুর নিচের অংশ মাটিতে ছড়িয়ে দেওয়া হবে না।

এবার নিজের সালাতটার কথা ভাবুন।

কিরাআত কি খুব দ্রুত হয়ে যায়?
সিজদায় পায়ের দিকে কি কখনও খেয়াল করেননি?
জামাতে ইমামের আগে উঠে পড়েন?
রুকু কি শুধু ছুঁয়ে চলে আসেন?

ভুল ধরা পড়া সমস্যা নয়। সমস্যা হলো, জানার পরও ঠিক করার চেষ্টা না করা।

পরের সালাতে সাতটা বিষয় একসঙ্গে মনে রাখার দরকার নেই। আপনার যে ভুলটা সবচেয়ে বেশি হয়, আগে সেটাই ঠিক করুন।

আমরা যে ইবাদত প্রতিদিন পাঁচবার করি, সেটা ঠিকভাবে শেখার দাবি তো রাখেই।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।