মূল লেখায় যান

Study Room লেখা

পাত্রী নির্বাচনে বাহ্যিক সৌন্দর্যের অতিরিক্ত প্রত্যাশা

বিষয়: · ·

সদ্য বিসিএস ক্যাডার পদে যোগ দেওয়া ধনী বাবা-মায়ের একমাত্র পুত্রের সবই ছিল, শুধু ছিল না একটা বউ। সেই একটা বউকে খুঁজতে সে একে একে একশত মেয়েকে স্বপরিবারে সরাসরি দেখতে গিয়েছে। কিন্তু না, কোনো মেয়েকেই তার পছন্দ হয় না। পরিবারও বিরক্ত হয়ে বলত:

NSU-এর যেই মেয়েটা দেখলি, কত সুন্দর! আর এর আগে যে ডাক্তার মেয়েটা দেখলি, ও-ও তো সুন্দর। না করলি কেন?

আর এই মেয়ের নাকটা বেশি লম্বা। আর ওইটার তো চোখগুলো ছোট ছোট।

কই, আমাদের তো ভালোই লাগছে।

শোনো, বিয়ে তো আর দশটা করব না। একটাই যখন করব, আমার বউ হতে হবে ঐশ্বরিয়ার মতো সুন্দরী। বুঝেছো?

এভাবেই একটার পর একটা পাত্রী রিজেক্ট হতে থাকে। যাই হোক, বলা হয়নি- পাত্র কিন্তু ছিল ফরজ ও সুন্নতের পাবন্দি এক প্র্যাকটিসিং মুসলিম!

ভাইদের অনেককেই দেখলাম, মেয়ের বাবার ঢাকায় নিজের বাড়ি আছে কিনা তা বিরাট এক আগ্রহের বিষয়। অনেক দ্বীনদার ভাই পাত্রী খুঁজতে গিয়ে মেয়েদের সৌন্দর্যকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। যদিও বলে, “দ্বীনদার মেয়ে খুঁজছি”; কিন্তু শেষমেশ দেখা যায়, সব গিয়ে ঠেকে সৌন্দর্য ও বাবার সহায়-সম্পদে! অথচ হাদিসে বলা হয়েছিল দ্বীনদারিতাকেই প্রাধ্যান্য দিতে।

আমাদের ভাইদের মনে হয়তো এমন চিন্তা থাকে: মেয়ে যদি অসুন্দরী হয়, তাকে তো আর সুন্দরী করা সম্ভব না; কিন্তু বেদ্বীন হলে বুঝিয়ে-সুঝিয়ে তাকে দ্বীনে আনা সম্ভব। এই চিন্তাটা একেবারেই ভুল। উল্টোটাও তো হতে পারে, তাই না? বেদ্বীন মেয়ে বুঝিয়ে-সুঝিয়ে আপনাকেই দ্বীন পালনের ব্যাপারে শিথিল করে ফেলতে পারে! তাই আগেই সাবধান হওয়া জরুরি।

আর আমাদের দেশে ট্রেন্ড- কালো মেয়ে তো বিয়ের জন্য একেবারেই অনুপযুক্ত। সাদা চামড়ার প্রতি এদেশের মানুষের এক বিশেষ দুর্বলতা আছে। ভাইয়েরা, মেয়ের চেহারা ও গায়ের রং হয়তো এখন আপনার কাছে এখন খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে- এটা কিন্তু দীর্ঘমেয়াদে কাজ করে না। বরং মানুষের আচার-ব্যবহারই স্থায়ী ভালোবাসা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করে। যদি স্ত্রীর আচার-ব্যবহার ভালো না হয়, তবে তার সুন্দর মুখটাও আপনার কাছে বিভৎস লাগতে শুরু করবে। আর অসুন্দর স্ত্রীর আচার-ব্যবহার যদি সুন্দর হয়, তবে সেই চেহারাতেই আপনার মায়া জন্মাবে।

পরিশেষে, এক দ্বীনি ভাইয়ের বৈবাহিক জীবনের একটি ঘটনা দিয়ে আমার লেখাটা শেষ করতে চাই। সেই ভাইও সুন্দরী ও অল্পবয়সী এক মেয়েকে ঘরে তুলেছিল, যে কিনা দ্বীনের ব্যাপারে মোটেও আগ্রহী ছিল না। ধর্মকর্ম যা করত, কেবল স্বামীর চাপেই করত। দাম্পত্য জীবনে কলহ ছিল তাদের নিত্যসঙ্গী।

এলাকার বিশেষ গণ্যমান্য ধার্মিক সেই ভাইয়ের স্ত্রীর সাথে আমার বেশ সখ্যতা ছিল। একদিন সেই ভাবী আমাকে মোবাইল থেকে নিজের ছবি বের করে দেখাচ্ছিল। হঠাৎ এক জায়গায় এসে আমার দৃষ্টি স্থির হয়ে যায়- ষকোনো এক বৈশাখী উৎসবে লাল শাড়ি পরে, খোঁপায় ফুল গুঁজে, বহু নারী-পুরুষের মাঝে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন তিনি! আমি জানতে চাইলাম, “ভাই জানেন?”
-“আরে না!”

এরপর তিনি হাসিমুখে বর্ণনা করলেন, কীভাবে চালাকি করে বোরকা পরে বাসা থেকে বের হয়েছে, অতঃপর বান্ধবীর বাসায় গিয়ে সেজে-গুজে বেরাতে গিয়েছিল সেদিন।

আমার কাছে কেমন যে লাগছিল! স্ত্রীর জন্য সেই গণ্যমান্য ভাইয়ের সম্ভাব্য জিল্লতির কথা চিন্তা করে অন্তরটা কুঁকড়ে যাচ্ছিল।

-নারীকথন
সানজিদা শারমিন

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।