মূল লেখায় যান

Study Room লেখা

অনেক গুনাহের পরও আল্লাহর ক্ষমার দিকে ফেরা

বিষয়: · ·

আল্লাহ কি এত গুনাহ করার পর আমাকে ক্ষমা করবেন?

ক্ষমার বিষয় নিয়েই যেহেতু বলবো তার পূর্বে আল্লাহ সম্পর্কে বলি,আল্লাহর রহমত নিয়ে আল্লাহ নিজে বলেন,
আমার রহমত আমার ক্রোধকে অতিক্রম করেছে।”
— সহিহ বুখারি।
সূত্র সহিহ বুখারি ৭৫০৭।

বোঝার কি বাকি রইল আল্লাহ অবশ্যই মাফ করবেন। আল্লাহ আমাকে-আপনাকে বুঝাচ্ছেন আমার রহমত তোমার গুনাহ থেকে বড়। তুমি গুনাহ করো, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব।

ক্ষমার বিষয়ে আল্লাহ আরও কি কি বলছেন সেটা বলি?

• রাসূলুল্লাহ সা: বলেছেন,
“যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে, সে যেন গুনাহই করেনি।”
সূত্র সুনান ইবন মাজাহ ৪২৫০।

সুবহানাল্লাহ,যার কোন গুনাহ ই নেই!
গুনাহ না থাকা?এমনটা কি সম্ভব কখনো? সম্ভব না তাই না?এমনটা সম্ভব নয় যে কোন ইনসান গুনাহ করে নি। তবে আল্লাহ আমাদের সান্ত্বনা দিয়ে বলছেন আল্লাহর ক্ষমা এতই বড় যেকোনা গুনাহ থেকে তওবা করলে তুমি পরিশুদ্ধ হয়ে যাবে। এমন হয়ে যাবে যেন তোমার কোন গুনাহ ই নেই!

• ক্ষমার আরেকটি উদাহরণ দিতে আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, “হে আদম সন্তান! তুমি যদি আকাশ পর্যন্ত গুনাহ করো,তারপর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব।”
— তিরমিজি।
সূত্র জামে আত তিরমিযি ৩৫৪০।

এই হাদিসটা সর্বপ্রথম পড়েছিলাম রাহে বেলায়েত বই এ। অবাক হয়ে গিয়েছিলাম আকাশ সমপরিমাণ গুনাহ শব্দটি পড়ার পর। এত বেশি গুনাহ তা কি করা সম্ভব?

আল্লাহ বিশাল বুঝাতে উদাহরণ টানলেন, “আকাশ সমপরিমাণ গুনাহ!” সাথেই বুঝিয়ে দিলেন বেশি গুনাহ করে ফেলেছো তাতেই হতাশ হয়ে তুমি গুনাহ করতেই থেকোনা। তুমি আমার কাছে আসো,ফিরে আসো। অনুতপ্ত হও আমি তোমাকে ক্ষমা করে দিব। ক্ষমার থেকে বড় দৃষ্টান্ত আর কিই বা হতে পারে?

আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, জানেন আমরা গুনাহ করবো। শয়তান যে আমাদেরকে পথ ভ্রষ্ট করেই ফেলবে আল্লাহ তা জানেন। সে তার রবের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল আমাদেরকে পথভ্রষ্ট করবেই। আল্লাহ চ্যালেঞ্জের জবাবে তাঁর ইজ্জতের কসম করে বলেন—”তারা যতদিন পর্যন্ত আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদের ক্ষমা করতে থাকবো” শয়তান যতবার আমাদেরকে আমাদেরকে ক্ষমা করে। “

• আরেকটি হাদিস দিয়ে আজকের মতো শেষ করবো,
রাসূল ﷺ বলেছেন:
“তোমাদের কেউ মরুভূমিতে হারানো উট ফিরে পেলে যত খুশি হয়,আল্লাহ বান্দার তাওবায় তার চেয়েও বেশি খুশি হন।”
— সহিহ বুখারি
সূত্র সহিহ বুখারি ৬৩০৮।

মরুভূমিতে উট হারিয়ে ফেলা বিষয় টা বুঝি আসুন,

এক ব্যক্তি এক মরুভূমির ভেতর দিয়ে চলছিল। জানা কথা, মরুভূমিতে না থাকে পানি, না খাদ্যের কোনও ব্যবস্থা। তাই লোকটি সাথে খাদ্য ও পানি নিয়ে গিয়েছিল। তা সবই ছিল উটের উপর। চলতি পথে হয়তো কোনও প্রয়োজনে সে উটের পিঠ থেকে নেমে গিয়েছিল। সেই ফাঁকে তার উটটি হারিয়ে গেলো। সে পেরেশান হয়ে সেটি খুঁজতে থাকে। কিন্তু কোথাও পাওয়া গেল না। মরুভূমির মাঝখানে বাহন হারিয়ে যাওয়া, তাও খাদ্য ও পানীয়সহ,উপলব্ধি করা যায়?সামনে মৃত্যু ছাড়া কোন উপায় নেই! জীবনের ব্যাপারেই হতাশ হয়ে সে একটা গাছের নিচে শুয়ে পড়ল ও তন্দ্রাচ্ছন্ন হলো। চোখ খুলতেই সে দেখলো তার উট ফিরে এসেছে! এমনি এক উত্তেজনাময় পরিস্থিতিতে সে চিৎকার করে উঠল, ‘হে আল্লাহ! তুমি আমার গোলাম, আমি তোমার মনিব।”

কি আনন্দময় মুর্হুত ছিলো সে ব্যক্তির জন্য!
মৃত্যুর মুখোমুখি হয়ে সে নতুন করে জীবন পেলো। হাদিসে বলা হচ্ছে আল্লাহ সেই ব্যক্তি থেকেও বেশি খুশি হন যখন আপনি ফিরে আসেন।

তাওবার আহ্বান আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দেয়। অনুতপ্ত হয়ে গুনাহ ছাড়ুন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং ফিরে আসার পথ খোলা রাখুন।

আমরা ফিরে আসলে কি আল্লাহর কোন লাভ আছে?
অন্যদিকে ফিরে না আসলে কি আল্লাহর কোন ক্ষতি হবে?

-কোনটাই নয় তাই না?
তবুও আল্লাহ বারংবার বলছেন ফিরে এসো আমার প্রিয়!
আজ ফিরে না আসলে ক্ষতির সম্মুখীন আমাদেরই তো হতে হবে। আল্লাহর এতবার ডাকার পর তবুও কি ক্ষতির সম্মুখীন হতে চাইবো আমরা?

আল্লাহকে খুশি করতে ফিরে আসা যায়না? আজ ই? এখুনি?
আসুন অনুতপ্ত হয়ে ফিরে আসি!

– Tasnime Momo

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।