মূল লেখায় যান

Study Room লেখা

✅দুনিয়ায় চার ধরনের মানুষ আাছে :

বিষয়: ·

✅দুনিয়ায় চার ধরনের মানুষ আাছে :

প্রথম প্রকার মানুষ : আল্লাহ তাআলা যাকে সম্পদ ও ইলম দান করেছেন। সে সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এবং তার সম্পদে আল্লাহ্র হক সম্পর্কে সে সচেতন। সে হল সর্বশ্রেষ্ঠ স্তরের মানুষ।

দ্বিতীয় প্রকার : আল্লাহ তাআলা যাকে ইলম দিয়েছেন, সম্পদ দেননি; কিন্তু তার নিয়ত সহীহ। সে নিয়ত করে, আমার যদি তার মত সম্পদ থাকত তাহলে আমিও তার মত নেক আমল করতাম। সে নেক নিয়তের কারণেই সওয়াব পাবে। সুতরাং উভয়ের সওয়াব সমান।

তৃতীয় প্রকার : আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছেন, ইলম দেননি। অজ্ঞতার কারণে সে সম্পদের যথেচ্ছ ব্যবহার করে। সম্পদের বিষয়ে আপন রবকে ভয় করে না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না এবং তার সম্পদে আল্লাহ্র হক সম্পর্কে সে সচেতন না। সে হল সবচে নিকৃষ্ট স্তরের মানুষ।

চতুর্থ প্রকার : আল্লাহ যাকে ইলমও দেননি, মালও দেননি। (তার নিয়ত খারাপ) সে সংকল্প করে, আমার যদি মাল থাকত আমিও তার (তৃতীয় ব্যক্তির) মত কাজ করতাম। সে বদ প্রতিজ্ঞার কারণেই গোনাহগার হবে। তাই উভয়ের গোনাহ সমান। জামে তিরমিযী, হাদীস ২৩২৫; মুসনাদে আহমাদ, হাদীস ১৮০৩১

এ হাদীসের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সাধ্য না থাকা সত্ত্বেও সহীহ নিয়তের কারণে আল্লাহ সক্ষম ব্যক্তির আমলের মতই সওয়াব দান করেন। সুতরাং বান্দার কর্তব্য, ইখলাসের সাথে আমলের নিয়ত ও চেষ্টা করে যাওয়া।

💌 Collected

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।