মূল লেখায় যান

Study Room লেখা

কুরআনে প্রাণীর উল্লেখ: ৩১টি দৃষ্টান্ত

বিষয়: ·

একটা মশা কামড়ালে আমরা বিরক্ত হয়ে হাত চাপড়াই। মাছি বসলে তাড়িয়ে দিই। পিঁপড়া পায়ের পাশ দিয়ে চলে গেলে হয়তো খেয়ালও করি না।

অথচ এই ছোট ছোট সৃষ্টির কথাও আল্লাহ কুরআনে এনেছেন।

শুধু হাতি, উট বা বড় মাছ নয়। মশা, মাছি, পিঁপড়া, মৌমাছি, মাকড়সা, এমনকি ক্ষুদ্র কীটও। কারণ শিক্ষা সবসময় বড় কোনো ঘটনার ভেতরেই লুকিয়ে থাকে না।

কুরআনে উল্লেখিত এমন ৩১টি প্রাণী, প্রাণীগোষ্ঠী ও প্রাণীর বর্ণনা একসাথে দেখুন।

১. পিঁপড়া
নিজেদের বাঁচতে সতর্ক করেছিল।
সূরা আন নামল, ২৭:১৮

২. মৌমাছি
আল্লাহ তার জীবনযাপনের পথ নির্দেশ করেছেন।
সূরা আন নাহল, ১৬:৬৮, ৬৯

৩. মাকড়সা
তার ঘর দিয়ে দুর্বল আশ্রয়ের উপমা দেওয়া হয়েছে।
সূরা আল আনকাবুত, ২৯:৪১

৪. মশা
আল্লাহ মশাকেও উপমা হিসেবে উল্লেখ করেছেন।
সূরা আল বাকারা, ২:২৬

৫. মাছি
মিথ্যা উপাস্যদের অসহায়ত্ব বোঝাতে এসেছে।
সূরা আল হাজ্জ, ২২:৭৩

৬. পঙ্গপাল
ফিরআউনের জাতির ওপর পাঠানো নিদর্শনগুলোর একটি।
সূরা আল আরাফ, ৭:১৩৩

৭. উকুন বা ক্ষুদ্র কীট
একই ঘটনায় শাস্তির নিদর্শন হিসেবে এসেছে।
সূরা আল আরাফ, ৭:১৩৩

৮. ছড়িয়ে পড়া পতঙ্গ
কিয়ামতের দিন মানুষের অবস্থার উপমা।
সূরা আল কারিআহ, ১০১:৪

৯. হুদহুদ
সুলাইমান আ. এর কাছে গুরুত্বপূর্ণ সংবাদ এনেছিল।
সূরা আন নামল, ২৭:২০ থেকে ২৮

১০. কাক
আদম আ. এর এক পুত্রকে মৃতদেহ আড়াল করার পদ্ধতি দেখিয়েছিল।
সূরা আল মায়িদাহ, ৫:৩১

১১. সালওয়া
বনী ইসরাঈলকে দেওয়া খাদ্য, সাধারণত কোয়েলজাতীয় পাখি হিসেবে অনূদিত।
সূরা আল বাকারা, ২:৫৭

১২. ঝাঁকে ঝাঁকে পাখি
হাতির বাহিনীর বিরুদ্ধে পাঠানো হয়েছিল।
সূরা আল ফীল, ১০৫:৩
এখানে “আবাবীল” নির্দিষ্ট কোনো পাখির নাম নয়।

১৩. গরু
বনী ইসরাঈলকে একটি গরু জবাই করতে বলা হয়েছিল।
সূরা আল বাকারা, ২:৬৭

১৪. বাছুর
মূসা আ. এর অনুপস্থিতিতে যাকে উপাস্য বানানো হয়েছিল।
সূরা আল বাকারা, ২:৫১

১৫. উট
সালিহ আ. এর জাতির জন্য বিশেষ উষ্ট্রী ছিল আল্লাহর নিদর্শন।
সূরা আল আরাফ, ৭:৭৩

১৬. ভেড়া
গবাদিপশুর মধ্যে উল্লেখিত।
সূরা আল আনআম, ৬:১৪৩

১৭. ছাগল
একই আয়াতে উল্লেখিত।
সূরা আল আনআম, ৬:১৪৩

১৮. ঘোড়া
আরোহণ ও সৌন্দর্যের নিয়ামত হিসেবে এসেছে।
সূরা আন নাহল, ১৬:৮

১৯. খচ্চর
আরোহণের বাহন হিসেবে উল্লেখিত।
সূরা আন নাহল, ১৬:৮

২০. হাতি
আসহাবুল ফীলের ঘটনায়।
সূরা আল ফীল, ১০৫:১

২১. কুকুর
আসহাবে কাহফের সঙ্গে তাদের কুকুরের কথাও এসেছে।
সূরা আল কাহফ, ১৮:১৮

২২. গাধা
একটি অত্যন্ত শক্তিশালী উপমায় উল্লেখিত।
সূরা আল জুমুআহ, ৬২:৫

২৩. বানর
সাবতের বিধান লঙ্ঘনকারীদের ঘটনায় এসেছে।
সূরা আল বাকারা, ২:৬৫

২৪. শূকর
এর মাংস হারাম হওয়ার বিধান এসেছে।
সূরা আল বাকারা, ২:১৭৩

২৫. নেকড়ে
ইউসুফ আ. কে নিয়ে তাঁর ভাইদের অজুহাতে উল্লেখিত।
সূরা ইউসুফ, ১২:১৭

২৬. কাসওয়ারাহ
অনেক অনুবাদে সিংহ হিসেবে এসেছে; শিকারি অর্থও করা হয়েছে। সত্য থেকে পালিয়ে যাওয়া মানুষের উপমায় ব্যবহৃত।
সূরা আল মুদ্দাসসির, ৭৪:৫০, ৫১

২৭. হূত বা বড় মাছ
ইউনুস আ. কে গিলে ফেলেছিল।
সূরা আস সাফফাত, ৩৭:১৪২

২৮. ব্যাঙ
ফিরআউনের জাতির ওপর পাঠানো নিদর্শনগুলোর একটি।
সূরা আল আরাফ, ৭:১৩৩

২৯. সাপ
মূসা আ. এর লাঠি আল্লাহর মুজিযায় প্রকাশ্য সাপে পরিণত হয়েছিল।
সূরা আল আরাফ, ৭:১০৭

৩০. ভূমি থেকে বের হওয়া দাব্বাহ
কিয়ামতের পূর্ববর্তী একটি বিশেষ নিদর্শন।
সূরা আন নামল, ২৭:৮২
এর আকৃতি কেমন হবে, কুরআন তা নির্দিষ্ট করেনি।

৩১. সুলাইমান আ. এর লাঠি খাওয়া ভূমিজ প্রাণী
এটি তাঁর লাঠি খেয়ে ফেললে তাঁর মৃত্যু জিনদের কাছে প্রকাশ পায়।
সূরা সাবা, ৩৪:১৪
আয়াতে প্রাণীটির নির্দিষ্ট species বলা হয়নি।

এতক্ষণে হয়তো একটা জিনিস একটু অন্যরকম লাগছে।

যে মশাটাকে আপনি বিরক্তি মনে করেন, যে মাছিটাকে তাড়িয়ে দেন, যে পিঁপড়াটাকে চোখেই পড়ে না, সেগুলোর কোনো কোনোটাকে আল্লাহ তাঁর কিতাবে শিক্ষার অংশ করেছেন।

একটি মাছি দিয়ে মানুষের বানানো উপাস্যের অসহায়ত্ব দেখিয়েছেন। একটি মাকড়সার ঘর দিয়ে মিথ্যা আশ্রয়ের দুর্বলতা বুঝিয়েছেন। একটি কাকের কাছ থেকেও মানুষ শিক্ষা পেয়েছে। একটি ক্ষুদ্র ভূমিজ প্রাণীর মাধ্যমে প্রকাশ পেয়েছে, জিনেরা গায়েব জানে না।

তাই হয়তো সমস্যা আমাদের চারপাশে নিদর্শন কম থাকার নয়।

সমস্যা হলো, আমরা প্রতিদিন এত কিছু দেখি যে আর তাকিয়ে দেখি না।

কাল যখন কোনো পিঁপড়া সামনে দিয়ে যাবে, একটা মৌমাছি ফুলে বসবে বা একটা পাখি মাথার ওপর দিয়ে উড়ে যাবে, হয়তো আগের মতো শুধু প্রাণীটাই চোখে পড়বে না।

মনে পড়বে, এরও একজন স্রষ্টা আছেন।

“নিশ্চয় আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বোধসম্পন্ন মানুষের জন্য নিদর্শন রয়েছে।”
সূরা আলে ইমরান, ৩:১৯০

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।