ইমাম আহমাদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহর কাছে একবার এক মহিলা এসে বলল:
ইমাম! আমি ভেড়ার পশম ও তুলা কিংবা রেশম এসব দিয়ে কাপড় বুনি। তাঁতের কাজ করি। এসব কাজ আমি রাতের বেলায় করি। রাতের বেলা বাড়ির পাশ দিয়ে যখন টহল পুলিশ যায় তখন তাদের হাতে সরকারের দেয়া মশাল থাকে। সেই মশালের আলোয় আমি যদি তাঁত বুনি তা কি আমার জন্য জায়েয হবে?
ইমাম আহমদ কেঁদে ফেললেন। এত সুক্ষ্ম প্রশ্নও কেউ করতে পারে তা তার কল্পনায় ছিলো না। এভাবেও কেউ হালাল হারামের সামান্যতম সন্দেহও বাছবিচার করতে পারে তা তিনি চিন্তাও করেন নি। তিনি কেঁদে ফেলে মহিলার কাছে জানতে চাইলেন।
কোন ঘরের সম্মানিতা আপনি?
মহিলা উত্তর দিলেন তিনি বিশর আল হাফির বোন। বিশর হাফি এই উম্মতের শ্রেষ্ঠতম বুযুর্গদের একজন। সাদাকাত ও পরহেযগারিতায় তার যুগে কেউ তাকে ছাড়িয়ে যেতে পারেনি।
এরপর ইমাম বললেন:
আপনি তো সেই ঘরের নারী যে ঘর থেকে ‘ওয়াররা’ পয়দা হয়। যারা কিনা সামান্য হারাম আয়ের সন্দেহ থেকেও বেঁচে থাকে। আপনার জন্য উচিৎ হবে না সরকারি আলোয় তাঁত বোনা।
[আল মুয়াফাক্বাত লিল ইমাম আশ শাত্বিবী]
ফিতনাহর যুগে এইটুকু গল্প হৃদয়ে প্রশান্তি এনে দেয়। – আম্মারুল হক
মন্তব্য করুন