سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهٖ، سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ
উচ্চারণঃ ”সুব্হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্হানাল্লা-হিল ‘আযীম”
অর্থঃ আল্লাহ্র প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি’
ফজিলত…
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দুটি কালেমা (বাক্য) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। (বাক্য দু’টি হচ্ছে), “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান্নাল্লাহিল আযীম” আমরা আল্লাহ তায়ালার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র।
অনলাইন সংস্করণের হাদিস নম্বর যাচাই করুন।
সূত্র সহিহ বুখারি ৭৫৬৩।
মন্তব্য করুন