দুনিয়ার জীবন ফুরিয়ে যাচ্ছে। মউত ত খুবই নিকটবর্তী।
অথচ দুনিয়াবি ব্যস্ততা যেন আমাদের মৃত্যুর স্মরন থেকে গাফিল করে রেখেছে ।
.
উচিৎ ছিল— দুনিয়ায় অবস্থানকালে আখিরাতের জন্য পাথেয় সংগ্রহ করা।
অথচ দুনিয়াই আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
.
বাদ এশা মাসজিদে যখন ‘ফাযায়েলে সাদাকাত’-এর তালিম হয় কত সুন্দর ভাবে কিতাবে দুনিয়ার প্রকৃত বাস্তবতা ফুটে উঠে! আসলেই ত এই দুনিয়া যেন এক স্বপ্ন। এক ধোঁকার ঘর। আখিরাতের জীবনই আসল জীবন। যার শুরু আছে, কিন্তু শেষ নেই।
.
দুনিয়ার জন্য যতটা দৌড়ঝাঁপ করি, তাঁর অর্ধেকটুকুও যদি দ্বীনের জন্যে করতাম— হয়ত সেটাই নাজাতের জন্যে যথেষ্ট হয়ে যেত, ইন শা আল্লাহ্।
.
ভাইয়েরা! প্রতিদিনের কিছু সময় দ্বীনি মজলিস গুলাতে বসুন। কোনো আল্লাহওয়ালার সাথে সময় দিন। অথবা যাদের সাথে সময় কাটালে আখিরাতের কথা স্মরন হয় তাদের সাথে সময় দিন।
.
‘The Seven Habits of Highly Effective People’ নামের জনপ্রিয় এক বইয়ে লেখক Stephen Covey অত্যন্ত কার্যকর মানুষের ৭টি অভ্যাসের কথা তুলে ধরেন, যার মধ্যে একটি হচ্ছে: “Begin with the End in Mind” । অর্থাৎ কোনো কিছুর শুরূর পূর্বে চূড়ান্ত বিষয় কল্পনা করা।
.
আমাদের দুনিয়ার জীবনের চুড়ান্ত বিষয় হচ্ছে ‘মউত’।
আর এই মউতকে স্মরন রাখতে পারলে দ্বীনের উপর চলা সহজ হয়। আমালের জযবা তৈরি হয়।
নেক আমালের ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদের গন্তব্য জান্নাত হাসিল করা সহজ হয়।
.
তাই আসুন— দুনিয়াকে জীবনের লক্ষ্যবস্তু না বানিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিই। সর্বদা মঊতের কথা স্মরন রাখি। আল্লাহ্ আযযা ওয়া জাল্ল আমাদের তাওফীক দান করূন। আমীন।
~ ভাই Muhammad Siam (ঊফিয়া ‘আনহু)
মন্তব্য করুন