সেদিন একটা লেখা চোখে পরেছিলো। সহশিক্ষা বিষয়ক, সদ্য দ্বীনে ফেরা বোনরা যেন সহশিক্ষা নিয়ে প্রান্তিক অবস্থান এ থাকা উচিত নয়। মানুষের জীবনে কি পরিস্থিতি আসে বা না আসে। যদি এমন পরিস্থিতি আসে যেখানে কিছু করার প্রয়োজন হলো, জব বা এমন কিছু। এ বিষয় নিয়ে যেন ইস্তেখারা করে সবাই। এমন কিছু লেখা।
আমার জানা নেই, হারাম কোনো বিষয় নিয়ে আসলে ইস্তেখারা করা উচিত কি না। অনুচিত ই হবার কথা। আলেমরা ভালো বলতে পারবেন।
মূল বিষয়ে আসি, কিছু সময়ের জন্য সহশিক্ষাকে ভুলে যান। সাধারণ কিছু কথা বলি, কিছু সমস্যা বলি।
আমরা দুনিয়াতে যখন কিছু ভাবি, আমরা নিজেদেরকে একটা ভবিষ্যতের মাঝে চিন্তা করি। সেই ভবিষ্যতের বিপদ গুলোর কথা ভাবি৷ তারপর বর্তমান কে সে হিসেবে গড়ে তুলার চেষ্টা করি। এ চেষ্টায় দ্বীন খুব কম ক্ষেত্রেই প্রায়োরিটি পায়। বরং হারামকে পরিস্থিতি সাপেক্ষে হালাল করে তারপর সেটাতে নিজে সপে দিই। এমন পরিস্থিতি যা আদৌ আসবে কিনা আমাদের জানা নেই, তবে আমাদের চারপাশে এ যেহেতু এ বিপদ অনেক, তাই আমরাও এ বিপদে পড়ব, তাই শরীয়তের বাইরে গিয়ে হলেও বিপদ কে আটকাতে হবে।
আমরা কি আদৌ বিপদকে আটকাতে পারি? এই যে বিয়ে নিয়ে কত লেখা, কত প্লাটফর্ম বিয়ের পর ভালো থাকাটা কি এই বিদ্যা বা প্লাটফর্ম থামাতে পেরেছে? না। আল্লাহ যার জন্য সহজ করেছেন তারই সহজ হয়েছে। এই যে টাকা নিয়ে এত অভাব, জব নেই, দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধি, আপনি চাকরিপ্রস্তুতি রত ভাইগুলোকে প্রশ্ন করুন, কি অবস্থা এই সেক্টেরের। একটা চাকরি পাওয়া কত কঠিন। এত পড়াশোনা, এত অনলাইন প্লাটফর্ম কি পেড়েছে চাকরি বাজার সহজ করতে? পারেনি। আল্লাহ যার রিজিক সহজ করেছেন তারই সহজ হয়েছে।
জানেন, আমি মাঝে মাঝে ভাবি সাহাবিদের কথা। ওনারা যে কিয়ামতের মাঠে দাড়িয়ে জান্নাতের ফায়সালা পাবেন, আমরা ও সেই মাঠ থেকে জান্নাতের ফায়সালা আশা করি। আমার আবু হুরায়রা রা এর কথা মনে পড়ে৷ পেটে পাথর বেধে রাখতেন ক্ষুধার কষ্টে।
আমরা দুনিয়া নিশ্চিত করে আখিরাত পেতে চাই। আমরা কি ভুলে গিয়েছি আল্লাহর উপর ভরসা করতে হয় এবং আল্লাহ পরীক্ষা করেন? দুনিয়ার বুকে যারা হেটে গিয়েছে, যাদের কথা আসমানে স্মরণ করা হয়, উনাদের পরীক্ষা গুলো কেমন হয়েছিলো?
আহ সিকিউরড ফিউচার, আহ দুনিয়া, আহ তোমাদের প্রস্তুতি, তোমরা যদি এতটা চিন্তা আখিরাত নিয়ে করতে, এতটা সিকিউরড আমলের কথা চিন্তা করতে যা নিশ্চিত জান্নাত দিবে, তবে দেখতে আল্লাহ তোমাদের বুকে কত শক্তিশালী ইমানের নূর দিত। কিন্তু তোমরা ত পরীক্ষার আগেই ভীত, পরীক্ষারত অবস্থায় আল্লাহর ভরসাহীন…
আরও কথা: https://t.me/Hope24hours/5674
মন্তব্য করুন