মূল লেখায় যান

Study Room লেখা

ঈদের রান্না, বাজার ও খাবার সংরক্ষণের প্রস্তুতি

বিষয়: ·

১. ঈদের জন্য মাংস সংরক্ষণ করতে অনেকেই শপিংমল থেকে জিপ লগ ব্যাগ কেনেন৷ কেউ খরচ বাঁচাতে চাইলে জিপ লগের পরিবর্তে সারা বছর ধরে আমরা আটা, ময়দার প্যাকেট যত্ন করে সংরক্ষণ করলেই এতে মাংস ভরে ফ্রিজারে স্টোর করা যায়।

২ কেজি আটা-ময়দার প্যাকেটে ৩ কেজি গরুর মাংস জায়গা হয়। আর প্রান, রুচি, আফি মুড়ির প্যাকেটে ৪ কেজি গরুর জন্য জায়গা হয়ে যায়৷

২. ১ কেজি চিনি, লবণের প্যাকেটগুলো সংরক্ষণ করলে, সেগুলোতে মাংস ভরে গরিবদের দান করা যায়।

৩. ঈদের ১৫-২০ দিন আগে ফ্রিজ পরিষ্কার করে ফেলুন। ঈদের অন্তত ১৫ দিন আগে লিকুইড দুধ কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। ঈদের আগ মুহুর্তে কেনা লিকুইড দুধ বেশির ভাগ সময় ফেটে ছানা হয়ে যায়।

৪. কাঁচা মরিচ কিনে ফেলুন ঈদের ১০ দিন আগেই।

৫. গরম মসলা: এলাচ, দাড়চিনি, লবঙ্গ, তেজপাতা কিনে ঈদের আগের দিন ধুয়ে বক্সে ভরে ফ্রিজারে রেখে দিন। ঈদের দিনের জন্য সময় বেঁচে যাবে।

৬. বাদাম, কিশমিশ ঈদের আগের দিন ধুয়ে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজারে রেখে দিন, ঈদের দিন ভোরে মিষ্টান্ন খাবারের উপর দ্রুত ডেকোরেশন করে নিতে পারবেন৷

৭. ঈদের আগের রাতে খাবার পরিবেশনের জন্য কাঁচের বাটি ধুয়ে রেডি করে রাখতে পারেন।

৮. ঈদের দিনের জন্য দুধ জাতীয় মিষ্টান্ন রান্না করতে হলে, ঈদের আগের দিন সকালে দুধ জ্বাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। তাহলে ঈদের দিন ভোরে মিষ্টান্ন তৈরি করে ফেলা যাবে সহজেই। ইনশা আল্লাহ।

-রেবেকা জামান বিভা(নারীকথন)

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।