সুস্থতা লাভের জন্য কার্যকরী কয়েকটি দোয়া
.
সুস্থতা ও অসুস্থতা উভয়ই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ও পরীক্ষা। মানব জীবনে অসুস্থতা কষ্টের কারণ হলেও এটি ধৈর্যের পরীক্ষা এবং গুনাহ মাফের অন্যতম মাধ্যম। তাই অসুস্থ অবস্থায় বিচলিত না হয়ে চিকিৎসার পাশাপাশি মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রত্যেক মুমিনের কর্তব্য।
.
পবিত্র কোরআন ও হাদিসে এমন কিছু বিশেষ দোয়ার বর্ণনা রয়েছে, যা পূর্ণ বিশ্বাসের সাথে পাঠ করলে আল্লাহ তাআলা কঠিন রোগ থেকেও মুক্তি দান করেন। দোয়াগুলো নিচে উল্লেখ করা হলো:
.
১/ যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো, রাসুলুল্লাহ (সা.) তার গায়ে হাত বুলিয়ে এই দোয়াটি পড়ে ফু দিতেন। এটি আরোগ্য লাভের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য দোয়াগুলোর একটি।
أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ:আজহিবিল বা’সা, রাব্বান নাসি ওশফিহ আনতাশ শাফি, লা শিফায়া ইল্লা শিফাউকা, শিফায়ান লা ইউগাদিরু সাক্বামা। (সহিহ মুসলিম ২১৯১)
.
২/ বর্তমান সময়ের বিভিন্ন কঠিন ও দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) এর পঠিত এই দোয়াটিও পড়া যায়:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল বরাস-ই ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িইল আসক্বাম।
.
৩/ যেকোনো ধরনের ব্যাথা ও অসুস্থতায় এই দোয়াটিও পড়া যায়: ‘
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ’
রসূল (স.) এর নিকট একলোক ব্যথার অভিযোগ করলেন, যা তিনি ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছেন।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার শরীরের যে অংশ ব্যথাযুক্ত হয়, তার উপরে তোমার হাত রেখে তিনবার ’বিসমিল্লা-হ’ বলবে এবং সাতবার এই দোয়াটি বলবে।
.
দোয়া মহান আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তবে ইসলামের শিক্ষা হলো দোয়ার পাশাপাশি সাধ্যমতো চিকিৎসা গ্রহণ করা। রাসুলুল্লাহ (সা.) নিজেও অসুস্থ অবস্থায় চিকিৎসা নিয়েছেন এবং ঔষধ সেবনের পরামর্শ দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমীন।
অসুস্থতায় আরোগ্য চাওয়ার দুআ
লেখার আকার ও পড়ার পছন্দ
চালু করলে যেখানে থামবেন, পরে সেখানে ফিরতে পারবেন। অন্য ফোনে সিঙ্ক হবে না।
নোট, সূচি ও আরও সুবিধা
পড়ার পরিবেশ ও তালিকা
তালিকা বেছে নিলে লেখাটি “পরে পড়ব” তালিকাতেও থাকবে।
এই লেখার অংশগুলো
ব্যক্তিগত নোট ও বেছে রাখা অংশ
লেখার কোনো অংশ নির্বাচন করে নিচের বোতাম চাপুন, অথবা নিজের ভাবনা লিখুন। নোট শুধু এই ব্রাউজারে থাকবে।
ছবিতে লেখার শিরোনাম ও লিংক থাকবে। একটি ছোট অংশ, সর্বোচ্চ ৩৫০ অক্ষর বেছে নিন।
মূল সূত্র, আপডেট ও সংশোধন
ব্যাখ্যা ও ভাবনা মূল উদ্ধৃতি থেকে আলাদা করে পড়ুন। আপডেটের তারিখ ধর্মীয় পর্যালোচনার সনদ নয়।
পাঠকের সঙ্গে
পড়ে কী মনে হলো?
উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।
পড়া শেষ করেছেন?
নিজে চিহ্ন দিলে সিরিজের অগ্রগতি ও আপনার তালিকায় দেখা যাবে।
পাঠকের আলোচনা
আপনার ভাবনা লিখুন
আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।
আরও পড়ার জন্য
একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন
আল্লাহকে জানি
রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।
জীবন যখন আমানত
সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।
মন্তব্য করুন