মূল লেখায় যান

Study Room লেখা

স্ত্রীর আমলের চর্চায় সহমর্মিতা ও দায়িত্বশীলতা

বিষয়: · ·

কোনো এক ফেসবুক পোস্টে একটা লেখা পড়েছিলাম। যেখানে এক ভাই লিখেছিলো উনার স্ত্রী রান্নার যিকির করেন, কিংবা দুরুদ পালন করে এমন কিছু। সাথে সাংসারিক জীবনে স্ত্রীর কতটা দক্ষতার সাথে উনার সল্প আয়ের পরিবার সামলান। লেখার মূখ্য বিষয় ছিলো রান্না করা কালীন যিকির এর বিষয়টা কতটা বারাকাহ দেয়। এমন কিছু। অতি উত্তম এক পরিবারের বর্ণনা ছিলো, মা শা আল্লাহ।

এবার আসি পোস্টের ছবির কথায়।

উপরের ছবিটা ফেসবুকে পেলাম। ছবিটাতে অনেকগুলো করণীয় বলা আছে, স্ত্রীকে করতে বলতে হবে এগুলো। প্রত্যেকটা কাজ আপাত দৃষ্টিতে ভালো এবং সাওয়াবের। কিন্তু রান্নার সময় এ কাজ গুলো বোনদের জন্য “করতে হবে” বললে বা “করো” বললে বিষয়টা কষ্টকর।

অনেক বোনের রান্নাঘরে গরম লাগে (আমার মাকে দেখেছি গরমে খুব কষ্ট পেতে), বাসা বড় হলে, বাসার ভেতরে পর্দা সম্মত সেটাপ থাকলে রান্নাঘরে সাধারণ ভাবেই কাজ করা শ্রেয়।

যিকির এ লিপ্ত থাকা কিংবা অযুতে থাকা বেশ ভালো কাজ। অত্যন্ত সাওয়াবপূর্ণ একটি অভ্যাস করার মত আমল। কিন্তু যে মেয়েটা সদ্য বিয়ে করলো, যে স্বামীর সব কথা মেনে চলার চেষ্টা করে, তার স্বামী হঠাৎ যদি রান্নার সময় অনেকগুলো আমল তালিকা ধরিয়ে দেয় সেটা কষ্টকর হতে পারে। নতুন রান্না শেখা অবস্থা কিংবা শ্বশুরবাড়িতে নতুন হলে রান্নায় ভুল ও হতে পারে।

আমি বলছি না এগুলো করতে না করুন। বরং রান্নার সময় প্রয়োজন নেই। স্ত্রীর সাথে একান্তে সময় কাটান, দ্বীনি হালাকা করুন, তখন তাকে বলুন অযু অবস্থায় থাকা কতটা সাওয়াবের। বিসমিল্লাহ বলাটা কতটা বরকতময়। কিংবা যিকিরে লিপ্ত থাকাটা কতটা মর্যাদাপূর্ণ। একটা সময় সঠিক শিক্ষা পেলে স্ত্রী নিজেই সর্বদা এমন আমল করবে; হোক রান্নার সময়, হোক অবসরে…

ফরজ, ওয়াজিব, সুন্নাহর আমলগুলোর পর স্বামী স্ত্রীর নিজেদের ও পারস্পরিক পারিবারিক সম্পর্কে গুরত্ব দিয়ে দ্বীন চর্চা করা উচিত। মেয়েরা ফুলের মত, ভালো মেয়েরা পরিচর্যা পেলে দ্বীনদারিতার সর্বোচ্চ শিখরে যেতে পারে, যেটা ভবিষ্যত দ্বীনদার সন্তান তৈরীর জন্য মূখ্য।

তাই ভাইদের বলব, ফেসবুকে হুটহাট কিছু দেখে সেটাই করতে হবে এমন মনোভাব থেকে দূরে সরে আসুন। এই যে আমি কথা গুলো বললাম, কোথা থেকে জেনেছি? আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড, পরিবার ও দ্বীনি ঘরানার নয় আমার। খুব সিম্পলি আপনি সীরাহ, সাহাবিদের জীবন ও দৈনন্দিন কুরআন হাদীস এ কিছুটা সময় দিলে এবং পরিবারে দায়িত্বশীল মানুষ হলে এসব বিষয় নিজেই অনুধাবন করতে পারবেন।

কুরআন হাদীস দৈনিক পড়তে হবে, সীরাহ ও সাহাবিদের জীবনী শেষ করতে হবে, পরিবারে দায়িত্বশীল পুরুষ হবার চেষ্টা করতে হবে, দিনশেষে আল্লাহর কাছে হিকমাহ ও হিদায়াত চাইতে হবে। ইন শা আল্লাহ আপনি অনেক বিষয় সহজে সামলাতে পারবেন….

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।