আপনি কি খেয়েছেন? আজ?
.
শুক্রবার দুপুরে আল্লাহ আমাদের অনেককেই ভালো খাবার সার্মথ্য দিয়েছেন। আমার সামনে যখনই কোনো ভালো খাবার আসে, আমার গাজার শিশুদের কথা মনে হয়, মনে হয় আমার পেট ভরে খাবার এর সুযোগ হচ্ছে, তাদের হচ্ছে না। দুনিয়াতে আমাকে এই নেয়ামত দেয়া হচ্ছে, আখিরাতে না কি অপেক্ষা করছে…
.
আজ থেকে সাত আট বছর আগে ঢাকার এক পথশিশুর আর তার মায়ের কথা ছাপা হয়েছিলো পত্রিকায়। ওই বাচ্চার পছন্দের খাবার দুধ। তবে দুধের স্বাদ কেমন সে ভুলে গেসে…
.
আমার হাসি খুশি বাচ্চা দেখলেও গাজার শিশুদের কথা মনে পড়ে, ভালো খাবার দেখলেও মনে পড়ে, কিংবা ওই পথশিশুদের।
.
দুটো হাদীস মনে পড়ছে, একটা এমন যে ধনীরা দরিদ্রদের চাইতে ৫০০ বছর পরে জান্নাতে যাবে, আরেকটা এমন যে খাবার খেয়ে মন থেকে শুকরিয়া জানানো বান্দা রোজদারের থেকেও বেশি সাওয়াব পায় বা আল্লাহ তার প্রতি খুশি হয় এমন…
.
আমার তিনবেলা খাবার আছে, কম্বল সহ ঘুমানোর রুম আছে, দরজা জানালা ও লাগানো যায়, ঘুম থেকে উঠে গোসল ও পরিষ্কার এর পানিও আছে। আমি ত ধনীদের অন্তুভুক্ত। আমার কিয়ামতের দিন কি হালত হবে কে জানে, ইমান আমলের হালত এমনেই খারাপ…
(একটু সময় পর দুআ কবুলের সময় শুরু হবে, আমি, আপনি সহ সকল ভাইবোনদের দুআ রাখার বিশেষ অনুরোধ 💔)
মন্তব্য করুন