মূল লেখায় যান

Study Room লেখা

ঋণের বোঝা থেকে মুক্তির দুআ

বিষয়: · ·

ঋণের বোঝায় জর্জরিত হলে দু’আ টি আপনারই জন্য!
=============================
আব্দুল্লাহ ইবন আবদুর রহমান (রহঃ) …… আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক মুকাতিব (বিনিময় মূল্যের ভিত্তিতে মালিকের সঙ্গে আযাদীর চুক্তি করা) গোলাম তাঁর কাছে এসে বললঃ আমি আমার চুক্তি অনুসারে বিনিময় মূল্য দিতে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে কিছু সাহায্য করুন।

তিনি বললেন, “তোমাকে এমন কিছু কালিমা আমি শিখিয়ে দিব কি যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? তোমার যিম্মায় যদি ছবীর পাহাড় (তায় কাবীলায় অবস্থিত আরবের একটি বড় পাহাড়) ঋণও থাকে, তবে এতে আল্লাহ তা’আলা তাও আদায় করে দিবেন।”

তুমি বলবেঃ
اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
(আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হার’মিকা ওয়া আগ্ নিনি বি ফাদ্বলিকা আম্মান সিওয়াকা)

অর্থ:
হে আল্লাহ! হারাম থেকে মুক্ত রেখে তোমার প্রদত্ত হালাল বস্তুই আমার জন্য যথেষ্ট করে দাও। তোমার অনুগ্রহে তুমি ছাড়া অন্যসব কিছু থেকে আমাকে অমুখাপেক্ষী বানিয়ে দাও।

সুবহানাল্লাহ।
কত সুন্দর একটা দু’আ। মহান আল্লাহ আমাদেরকে সকল প্রকার ঋণের বোঝা থেকে মুক্তি দান করুন এবং এই দু’আ এর বরকত নসীবের ব্যবস্থা করে দিন।
আমিন ইয়া রব্বাল আলামিন।

____
তিরমিজি ৩৫৬৩, মান: হাসান, তা’লীকুর রাগীব ২/৪০, আল কালিমুত তাইয়্যিব ১৪৩/৯৯, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৫৬৩ [আল মাদানী প্রকাশনী] (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-গারীব।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।