মূল লেখায় যান

Study Room লেখা

নন মাহরামের আকর্ষণ থেকে নিজেকে সংযত রাখা

বিষয়: ·

গতকাল সদাকাহ করার একটা ছোট্ট interesting ব্যাপার শেয়ার করেছিলাম।

আজ আরেকটা ছোট্ট জিনিস শেয়ার করি।

বিশেষ করে ভাইদের জন্য।

রাস্তা দিয়ে হাঁটছেন, বাসে আছেন, দোকানে আছেন কিংবা কোনো পাবলিক জায়গায়। পাশ দিয়ে একজন গায়রে মাহরাম নারী যাচ্ছেন এবং বুঝতে পারলেন তার ব্যবহৃত সুগন্ধি আপনার নাকে আসতে পারে।

আমি তখন একটা খুব ছোট কাজ করার চেষ্টা করি।

কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাসটা আটকে রাখি অথবা একটু দূরে সরে যাই। যতক্ষণ না তিনি পাশ কাটিয়ে চলে যান।

কেন বলুনতো? কারণ আমি চাই না, তার সুগন্ধ আমার মনোযোগ টানুক।

বিষয়টা শুধু একটা গন্ধের নয়। কখনো খুব ছোট একটা অনুভূতি থেকেই মনে অপ্রয়োজনীয় চিন্তা শুরু হতে পারে। তাই ফিতনার দরজা যতটা সম্ভব শুরুতেই বন্ধ করে দেওয়াই ভালো।

ইসলাম পুরুষকে প্রথমেই নিজের চোখ, মন ও আচরণ হেফাজত করতে শিখিয়েছে। আল্লাহ বলেন,

“মুমিন পুরুষদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে।”
সূরা আন নূর, ২৪:৩০

নারীদের ক্ষেত্রেও এমন সুগন্ধি ব্যবহার থেকে সতর্ক করা হয়েছে, যার ঘ্রাণ গায়রে মাহরাম পুরুষদের কাছে পৌঁছে এবং দৃষ্টি আকর্ষণের কারণ হয়।

তাই এখানে উদ্দেশ্য কাউকে বিচার করা নয়।হয়তো সেই বোন জানেন না। হয়তো অসাবধানতাবশত হয়েছে। আমার দায়িত্ব হলো প্রথমে নিজেকে হেফাজত করা…. আমি চোখ নামাতে পারি।একটু দূরে সরে যেতে পারি।প্রয়োজনে ৫-১০ সেকেন্ড শ্বাস ধরে রাখতে পারি।

এটা কোনো সুন্নাহ বা বিশেষ শরঈ আমল নয়। শুধু নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখার একটি ছোট্ট practical trick।

কখনো কখনো তাকওয়া বড় বড় কাজের মধ্যে নয়।কয়েক সেকেন্ডের একটা সিদ্ধান্তেও থাকতে পারে।

“এটা আমার জন্য নয়। আমি আল্লাহর জন্য নিজেকে সরিয়ে নিলাম।”হয়তো মানুষ জানলও না।কিন্তু আল্লাহ জানলেন।

এতে করে অন্তত উনি আপনার থেকে পাওয়া গুনাহ থেকে রক্ষা পাবেন ইন শা আল্লাহ।

আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট বিষয় গুলো নিয়ে ভাবার এবং বুঝে আমল করার তাওফিক দান করুন আমিন আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।