মূল লেখায় যান

Study Room লেখা

ভোরের বরকত নিয়ে ইবরাহিম ইবন আদহামের উপদেশ

বিষয়: · ·

এক ব্যক্তি ইবরাহিম ইবন আদহাম রহ.-এর সঙ্গে তর্ক করছিল—সে বলল, “বরকত বলে আসলে কিছু নেই।”

তিনি বললেন, “তুমি কি কুকুর আর ছাগল দেখেছ?”
লোকটি বলল, “হ্যাঁ।”

তিনি জিজ্ঞেস করলেন, “কুকুর আর ছাগলের মধ্যে কে বেশি বাচ্চা দেয়?”
লোকটি বলল, “কুকুর।”

তিনি আবার জিজ্ঞেস করলেন, “তাহলে তোমার আশেপাশে বেশি দেখা যায় কোনটি—কুকুর না ছাগল?”
লোকটি বলল, “ছাগল।”

তখন তিনি বললেন,
“ছাগল তো নিয়মিত জবাই করা হয়, তবুও তাদের সংখ্যা কমে না। আর কুকুর—তাদের তো জবাইও করা হয় না, তবুও তুলনামূলক কম দেখা যায়। এটাই তো বরকত!”

লোকটি তখন জিজ্ঞেস করল, “এমন কেন হয়? ছাগলের মধ্যে বরকত আছে, আর কুকুরের মধ্যে নেই কেন?”

তিনি বললেন,
“ছাগল রাত হলে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং ফজরের আগে জেগে যায়। আর এ সময়ই আল্লাহর রহমত নাযিল হয়—তাই তাদের মধ্যে বরকত হয়।
আর কুকুর সারা রাত জেগে থাকে, আর ফজরের সময়ের কাছাকাছি এসে ঘুমিয়ে পড়ে। ফলে তারা সেই রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়।”

বুঝা গেলো—যারা রাত জেগে থাকে এবং ফজরের সময় ঘুমায়, তারা জীবনের অনেক বরকত থেকে বঞ্চিত হয়। আর যারা ভোরে জেগে আল্লাহর ইবাদতে মন দেয়—তাদের জীবনেই নেমে আসে সত্যিকারের বরকত।

লেখা: শাইখ Umayer Kobbadi হাফি.

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।