📖 কুরআন তেলাওয়াতের ফজিলত
কুরআন তেলাওয়াত আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে। প্রতিটি অক্ষর পাঠে রয়েছে সওয়াব। একটি অক্ষর পড়লে ১০টি নেকি পাওয়া যায় –জামি আত-তিরমিজি: ২৯১০
রাসূল ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।”
–সহীহ বুখারী: ৫০২৭
কুরআন তেলাওয়াতের উপকারিতা:
হৃদয়কে নরম করে ও গুনাহ থেকে দূরে রাখে।
জীবনে বরকত আনে।
কিয়ামতের দিন শাফায়াত করবে।
মনকে শান্ত ও স্থির করে।
দৈনন্দিন পড়াশোনা ও কাজের ব্যস্ততায় কুরআন পড়তে যেনো ভুলে না যাই। কুরআন আল্লাহর বাণী। কুরআন আমাদের হৃদয়ে বসন্ত সৃষ্টি করে। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়া জারি রাখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত কুরআন পড়ার তাওফিক দান করুন আমিন।
মন্তব্য করুন