মূল লেখায় যান

Study Room লেখা

ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার বদলে দুআ ও ভরসা

বিষয়: · ·

ভবিষ্যৎ নিয়ে আমরা অতিরিক্ত দুশ্চিন্তা করি!
রিযিক নিয়ে, বিয়ে নিয়ে, বাড়ি গাড়ির টেনশন, ব্যবসায়িক লাভ লসের চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, সামাজিক স্ট্যাটাস কিংবা অর্থনৈতিক অবস্থার কারনে হায়-হুতাশ – এসব চিন্তা আমাদের অসুস্থ বানিয়ে ফেলছে!

অথচ আমরা ভুলে যাই আমাদের ভবিষ্যৎ ইতিমধ্যেই লিখা হয়ে গিয়েছে।

আল্লাহর রাসূল ﷺ বলেছেন, আল্লাহ তা’আলা সকল মাখলুকের তাকদীর আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে লিখেছেন। (সহীহ্ মুসলিম:৬৬৪১)

যা যা আমার জন্য নির্ধারিত হয়েছে, তা আমার কাছে সময়মত অবশ্যই পৌছে যাবে। আর যা আমার জন্য লিখা হয় নি, তা কখনই আমার হবে না। নিশ্চিত থাকুন, যতক্ষন আমরা আল্লাহর সন্তুষ্টির পথে থাকবো, আল্লাহ তা’য়ালা আমাদের ঠিক তাই দেবেন যা আমাদের জন্য সব দিক দিয়েই কল্যাণকর। আর যা আমাদের জন্য ক্ষতিকর এমন কিছুই তিনি আমাদের দেন না।

আল্লাহ ﷻ বলেছেন, হতে পারে কোন বিষয় তোমরা অপছন্দ করছ অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোন বিষয় তোমরা পছন্দ করছ অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ যা জানেন তোমরা তা জান না। (সূরা বাকারাহ:২১৬)

তাই, যেই সময়টা আপনি দুশ্চিন্তা করে নষ্ট করছেন, নামাজে দাঁড়িয়ে যান। চাইতে থাকুন তাঁরই কাছে।

আল্লাহ ﷻ বলেছেন, আর নিশ্চয় আল্লাহই হাসান এবং আল্লাহই কাঁদান। (সূরা নাজম:৪৩)

দুশ্চিন্তা করার মত সময় যদি আপনার থাকে, দুআ করার সময় কি আপনার হয় না?

© মাহমুদ হাসান

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।