• যদি আপনি মানুষের ওপর রাগান্বিত হন, তবে তারা বলবে, আপনি অস্থির আর নির্বোধ। আর যদি আপনি ধৈর্য ধরেন আর চুপ থাকেন, তবে তারা বলবে, আপনার কোনো আত্মসম্মান নেই।
• আপনি যদি অকাতরে দান করেন, তবে তারা নসিহত করবে, “আরে থামো! কাল তো অভাবের তাড়নায় হাত গুটিয়ে বসে থাকতে হবে।”
• যদি আপনি মিতব্যয়ী আর অল্পে তুষ্ট হন, তবে তারা বিদ্রূপ করে বলবে, “এই কৃপণটা তো তার বাবার মতোই আফসোস নিয়ে মরবে, সম্পদ রেখে যাবে কিন্তু নিজে কিছুই ভোগ করবে না।”
এমন কেউ আছে কি যে এই দুনিয়ায় মানুষের জিভ থেকে নিরাপদে থাকতে পেরেছে? এমনকি মহান নবীগণও মানুষের অপবাদ থেকে রক্ষা পাননি। স্বয়ং আল্লাহ — যাঁর কোনো অংশীদার নেই, তাঁর সম্পর্কেও খ্রিষ্টানরা (ত্রিত্ববাদ নিয়ে) কী বলেছে তা কি শোনেননি?
তাই মানুষের হাত আর মুখ থেকে বাঁচার কোনো পথ নেই। এই বিপদে ধৈর্য ছাড়া আর কোনো গন্তব্য নেই।
[আল্লামা শেখ সা’দী (রহ.)]
© Salman Farsi
মন্তব্য করুন