কয়েক মাস আগে থেকে আমি প্রতিদিন ইস্তিগফার পড়া শুরু করি। শুরুতে খুব বেশি পারতাম না, দিনে ১০০ থেকে ৫০০ বার পড়তাম। আর মাঝেমধ্যে ৩০০০ বারও পড়ে ফেলতাম। সাথে তাহাজ্জুদ নামাজও পড়ার চেষ্টা করতাম। যদিও সবসময় সম্ভব হতো না। তবুও আমার নিয়্যাত ছিল খুবই দৃঢ়, আমি চাচ্ছিলাম নিয়মিত তাহাজ্জুদ পড়তে, আল্লহ’র আরও কাছাকাছি হতে। এই সময়টাতে মাঝে মাঝে সূরা বাকারাহ পড়তাম।
এভাবে পড়তে পড়তে একসময় নিয়্যাত করি, “একদিনেই পুরো সূরা বাকারাহ তিলাওয়াত শেষ করবো ইন শা আল্লহ।”
তাই সূরাটির ২৮৬ আয়াতকে তিন ভাগে ভাগ করে প্রতিদিন পড়া শুরু করি। আলহামদুলিল্লাহ! এইভাবে মাত্র ছয় দিন যাওয়ার পরই, আমার সেই বহুদিনের আকাঙ্ক্ষিত দু’আ কবুল হয়! যে অফার লেটারটির জন্য আমি আর আমার স্বামী গত ৮ মাস ধরে দু’আ ও অপেক্ষা করছিলাম সেটাই পেয়ে যাই!
প্রতিদিনের সূরা বাকারাহ, ইস্তেগফার আর মাঝে মাঝে তাহাজ্জুদের বরকতেই আল্লহ সুবহানাহু ওয়া তাআ’লা অবিশ্বাস্যভাবে আমাদের জীবনে বরকত এনে দিলেন আলহামদুলিল্লাহ! নিশ্চয়ই আল্লাহর বাণী কুরআন আরোগ্য, শান্তি আর অফুরন্ত বরকতের উৎস।
-Tayyebah-তাইয়্যেবাহ
মন্তব্য করুন