মূল লেখায় যান

Study Room লেখা

আমার ডায়েরির পাতা থেকে | পর্ব ১২: আল্লাহ, সবাইকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত…

বিষয়: · · ·

আমার ডায়েরির পাতা থেকে… | ১২
আল্লাহ, সবাইকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত…

কখনো মনে হয়, আমি বোধহয় খুব বেশি ব্যাখ্যা দিই। কেন চুপ ছিলাম, কেন ওইভাবে বলেছি, কেন দূরে গেছি, কেন মন খারাপ, কেন কিছু করতে পারিনি, সবকিছুরই explanation দিতে ইচ্ছে করে। কেউ যেন আমাকে ভুল না বোঝে। কেউ যেন আমার সম্পর্কে এমন কিছু না ভাবে, যেটা শুনলে আমার খারাপ লাগবে।

সত্যি বলতে, সবসময় শুধু সত্যিটা পরিষ্কার করার জন্যও না। অনেক সময় আমি আমার image টাও বাঁচাতে চাই। মানুষ যেন আমাকে খারাপ না ভাবে, এই চিন্তাটাই কখনো সত্যিটা ঠিক করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কথাটা স্বীকার করতে ভালো লাগে না।

কখনো কারও সঙ্গে একটা কথা হওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা মাথার ভেতর সেই conversation চালাই। ভাবি, ওই কথাটা না বললেই হতো। আরেকটু পরিষ্কার করে বলা উচিত ছিল। এখন সে আমাকে কী ভাবছে? অন্য কাউকে কী বলবে? আবার message দিয়ে explain করব কি না, এসব ভাবতে ভাবতেই মন ক্লান্ত হয়ে যায়।

তারপর হঠাৎ মনে হয়, আমি এত অস্থির কেন? আল্লাহ, আপনি তো জানেন পুরো ঘটনাটা। কোথায় আমি ভুল করেছি, কোথায় অন্য মানুষটা ভুল বুঝেছে, কোথায় আমি নিজের পক্ষে বেশি কথা বলছি, আর কোথায় সত্যি আমার কোনো দোষ ছিল না, সবই তো আপনার জানা। তবুও মানুষের বোঝাটা কখনো এত দরকার হয়ে যায় যে আপনার জানা যথেষ্ট মনে হয় না। এই জায়গাটা আমাকে লজ্জা দেয়।

আর সবসময় যে মানুষ আমাকে ভুলই বোঝে, সেটাও তো না। কখনো আমি সত্যিই ভুল করি। তারপর বলি, “আমি আসলে এটা বলতে চাইনি”, “আমার situation এমন ছিল”, “তুমি বুঝোনি।” কখনো এইসব ব্যাখ্যার আড়ালে নিজের ভুলটাকে ছোট করতে চাই। অথচ কিছু জায়গায় explanation দরকার না। শুধু “আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো” বলাটাই দরকার। কিন্তু ওই একটা বাক্য বলা কত কঠিন। কারণ সেখানে নিজের image বাঁচে না।

তখন বুঝি, আমার সমস্যা শুধু মানুষ আমাকে ভুল বুঝছে, এতটুকু না। আমার সমস্যা হলো, মানুষ আমার সম্পর্কে খারাপ ধারণা রাখুক, এটা আমি খুব কঠিনভাবে নিই। সবাই আমাকে ভালো ভাববে, এটা তো সম্ভব না। সবাই আমার intention বুঝবে, সেটাও না। আমি কাউকে নিজের সত্যিটা বলতে পারি, কিন্তু তাকে সেটা বিশ্বাস করাতেই হবে, এই ক্ষমতা তো আমার নেই।

আল্লাহ, আমি এটা শিখতে চাই। যেখানে আমার ভুল, সেখানে এত explanation না দিয়ে স্বীকার করতে চাই। আর যেখানে সত্যি আমি ভুল বোঝা হয়েছি, সেখানে বারবার নিজের পক্ষে কথা বলে নিজের শান্তি শেষ করতে চাই না।

কখনো খুব ইচ্ছে করে, ফোনটা পাশে রেখে শুধু জায়নামাজে বসি। কোনো screenshot না, কোনো proof না, কে কী বলেছে তার পুরো chronology না। শুধু বলি, “আল্লাহ, আপনি জানেন।” এই কথাটা বলতে পারলে কেন যেন বুকটা একটু হালকা লাগে। কারণ আপনাকে বোঝাতে হয় না আমি কী বলতে চেয়েছিলাম। আমি কোথায় নিজের নফসকে বাঁচাচ্ছি, কোথায় সত্যি আহত হয়েছি, সেটাও আপনি জানেন।

তাই আজ মনে হচ্ছে, সব মানুষের কাছে নিজের ব্যাখ্যা পৌঁছে দেওয়ার দরকার নেই। কিছু মানুষ হয়তো আমাকে ভুলই বুঝবে। কিছু মানুষ আমার কথা শুনেও মত বদলাবে না। আর কিছু জায়গায় আমাকেই চুপ করে নিজের ভুলটা মানতে হবে।

আজ আর নিজের পক্ষে এত কথা বলতে ইচ্ছে করছে না।

আল্লাহ, আপনি সত্যিটা জানেন। আমার ভুল থাকলে আমাকে সেটা দেখিয়ে দিন। আর যদি শুধু ভুল বোঝা হয়ে থাকি, তাহলে মানুষের ধারণার পেছনে দৌড়াতে দৌড়াতে আমার শান্তিটা নষ্ট হতে দেবেন না।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।