শাইখ বিন বায রাহিমাহুল্লহ বলেন, বঞ্চিতব্যক্তি ছাড়া কেউ মুয়াজ্জিনের আযানের জবাব দেয়া ত্যাগ করে না। কেননা এতে বিশাল চারটি ফযিলত রয়েছে,
১।গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়।
২।জান্নাতে প্রবেশের পথ খুলে দেয়া হয়।
৩।নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত লাভের সাফল্য অর্জন হয়।
৪।এরপর সরাসরি দোআ কবূল করা হয়।
ইমাম ইবনে জুযাই বলেন: সালাফে সালেহীন মুয়াজ্জিনের আযান শুনলে এমনভাবে চুপ করে যেতেন যেমনিভাবে তারা কুরআন তিলাওয়াতে চুপ করতেন।
[ ফাতহুল বারী ২/ ৯২]
মন্তব্য করুন