আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার কাছে লাখো-কোটি শুকরিয়া, এত সুন্দর দৃশ্য দেখার সুযোগ দিয়েছেন। 🌿
কতই না সুন্দর তাঁর সৃষ্টি!
আল্লাহ বলেন—
“তারা আসমান ও জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বলে, হে আমাদের রব! আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেননি; আপনি পবিত্র।”
— সূরা আলে ইমরান: ১৯১
তাহলে জান্নাত কতই না সুন্দর হবে!
আল্লাহ তা‘আলা বলেন—
“কেউ জানে না তাদের জন্য চোখ-জুড়ানো কী নিয়ামত লুকিয়ে রাখা হয়েছে।”
— সূরা আস-সাজদাহ: ১৭
আর হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন—
“আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, আর কোনো মানুষের অন্তরেও কল্পনা হয়নি।”
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম
সূত্র সহিহ বুখারি ৩২৪৪।
সুবহানআল্লাহ 🤍
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, এই দুই বাক্য জিহ্বায় হালকা, মীযানে ভারী এবং রহমানের কাছে প্রিয়।
— সহিহ বুখারি
সূত্র সহিহ বুখারি ৭৫৬৩।
মন্তব্য করুন