মূল লেখায় যান

Study Room লেখা

ইস্তিগফার, বিনয় ও আত্মশুদ্ধির উপকারিতা

বিষয়: · ·

ইস্তেগফারের উপকারিতা

ইস্তেগফারের প্রভূত উপকারিতা রয়েছে। ইস্তেগফার স্বতন্ত্র ইবাদত, পা’প মোচনের মাধ্যম ও আল্লাহর নৈকট্য অর্জনের চাবিকাঠি।

যখন বারবার ইস্তেগফার করবে, গু’নাহের ওপর অনুতাপ বৃদ্ধি পাবে এবং আল্লাহর অসীম করুণা ও অনুগ্রহ উপলব্ধি হবে। যে মনে মনে সর্বদা নিজের ভুলচুক ও পা’পের কথা স্মরণ করবে, সে কখনো অহংকার ও আমিত্বের। ব্যাধিতে আক্রান্ত হবে না এবং সে তাকওয়ার ওপর প্রতারিত ও প্রবঞ্চিত হবে না। কেননা, সে ভাববে, ইবাদতের তুলনায় আমার গু’নাহের পাল্লা ভারী।

বস্তুত ইস্তেগফার এমন আমল, যার কোনো সময়সীমা নেই। বান্দা সর্বদা ইস্তেগফারের দিকে মুখাপেক্ষী। কেননা, আমরা প্রতিনিয়ত অজস্র গু’নাহে লিপ্ত ও গাফলতির ঘোরে নিমজ্জিত। আমাদের কিছু গু’নাহ এমন হয়ে যায়, যা আমরা অনুভবও করি না; কিছু গু’নাহ আছে, যা আমরা গু’নাহই মনে করি না।

তাহলে আমাদের উচিত, আল্লাহর দরবারে কাকুতি-মিনতির সাথে নিজের সীমাবদ্ধতা ও অবাধ্যতা স্বীকার করে তার কাছে ক্ষমা চাওয়া।

ইস্তেগফার এমন আমল, যার কারণে রহমতের দ্বার উন্মোচিত হয়, করুণার বারিধারা বর্ষিত হয়।

ইস্তেগফারের ফলে আন্তরিক অনুতাপের কারণে আল্লাহর সাথে দৃঢ় বিশ্বাস স্থাপন হয়, ঈমানের হেফাজত হয় এবং তাকওয়ার দৌলত নসিব হয়।

যারা নিয়মিত ইস্তেগফারে অভ্যস্ত, তাদের পাপরাশি কম হয়।
আল্লাহ তাআলা নিজের গু’নাহগার বান্দার ইহলৌকিক ও পারলৌকিক সফলতার জন্য তাওবা ও ইস্তেগফারের আমল দান করেছেন। এটা আল্লাহ কর্তৃক বান্দার ওপর অনেক বড় কৃপা ও অনুগ্রহ।
ফালিল্লাহিল হামদ।

বই : জান্নাতে যাওয়ার সহজ পথ; পৃ. ৪০

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।