মূল লেখায় যান

Study Room লেখা

আল্লাহর নিয়ামত ও মানুষের অকৃতজ্ঞতা নিয়ে উপদেশ

বিষয়: · ·

আদম সম্ভানের আসল রূপঃ

(লিখাটা পড়ার সময় অনুধাবন করি যে, মহান রব আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছেন। নিঃসন্দেহে কথাগুলো আমাদের অন্তর প্রকম্পিত করে দিবে…)
·
আবু নুআইম মুহাম্মদ বিন কা’ব আল কুরাবী থেকে বর্ণনা করেন, আমি তাওরাতে পড়েছি, ইবরাহীম (আ.) এর মাযহাবে পেয়েছি যে, আল্লাহ তাআলা বলেন,
·
❝

হে আদম সন্তান! তুমি আমার সাথে ইনসাফ করোনি। তোমাকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি। তোমাকে ভারসাম্যপূর্ণ একজন মানুষ বানিয়েছি এবং তোমাকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি
·
তারপর তোমাকে বীর্য বানিয়ে একটি সংরক্ষিত জায়গায় (গর্ভাশয়) রেখেছি। তারপর বীর্যকে টুকরায় পরিণত করেছি। তারপর রক্তের টুকরাকে হাড্ডিতে পরিণত করেছি। এবং হাড্ডিকে গোস্তের পোষাক পরিয়ে দিয়েছি। সর্বশেষ (রূহ দান করে) তাকে এক নতুন সৃষ্টির রূপ দিয়েছি। হে আদম সন্তান বল, আমি ছাড়া আর কে এ কাজে সক্ষম?
·
তারপর গর্ভে থাকাবস্থায় আমি নাড়ি-ভূঁড়িকে আদেশ দিলাম, যাতে সে ছড়িয়ে পড়ে। অঙ্গ-প্রত্যঙ্গকে আদেশ দিলাম, যাতে সে পৃথক হয়ে পড়ে। ফলে নাড়ি-ভূঁড়ি সংকীর্ণতার থেকে রক্ষা পেয়ে প্রশস্ত হয়ে পড়ল। এবং অঙ্গ-প্রত্যঙ্গ একত্রিত থাকার পর পৃথক হয়ে পড়ল
·
তারপর তোমার মায়ের পেটের দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে আমি আদেশ দিলাম, যাতে সে তোমাকে তোমার মায়ের পেট থেকে বাহির করে। এরপর (ফেরেশতারা) কোমল পরশে তোমাকে বাহির করে
·
তুমি ছিলে একজন দূর্বল মাখলুক, তোমার দাঁত ছিল না, যা দিয়ে তুমি খানা চূর্ণ-বিচূর্ণ করবে। আর না থুতনী ছিল, যা দিয়ে তুমি কোনকিছু চিবাইবে। তাই আমি তোমার মায়ের বুকে একটি লাইন চালু করেছি। যা দিয়ে শীতকালে গরম দুধ, আর গরম কালে ঠাণ্ডা দুধ আসে। আর এ দুধ আমি সৃষ্টি করি চামড়া, গোস্ত, রক্ত এবং বিভিন্ন শিরা-উপশিরার মাঝ থেকে, কিন্তু তার কোন চিহ্ন এই দুধে থাকে না।
·
এরপর আমি তোমার মায়ের অন্তরে তোমার প্রতি করুনা সৃষ্টি করে দিয়েছি। আর তোমার পিতার অন্তরে ভালবাসা সৃষ্টি করেছি। তাই তারা কষ্ট-মেহনত করতে থাকে, তোমাকে প্রতিপালন করে। তোমাকে খানা খাওয়ায়। এবং তোমার ঘুমের আগে তারা ঘুমায় না।
·
হে আদম সন্তান! তোমার জন্য এগুলো আমি এ জন্য করি নাই যে, তুমি তার যোগ্য ছিলে, আর না আমি কোন সমস্যায় পড়েছি, যার সমাধানের জন্য এ কাজগুলোর প্রয়োজন ছিল।
·
হে আদম সন্তান যখন তোমার দাঁত চিবানোর যোগ্য হল এবং তোমার মাড়ি চূর্ণ-বিচূর্ণ করা শুরু করল, তখন আমি তোমার জন্য শীতের সময় শীতের ফল, আর গরমের সময় গরমের ফলের ব্যবস্থা করেছি।
·
অতঃপর তুমি এখন অনুভব করেছ যে, আমি তোমার রব (প্রভু)।
·
কিন্তু তারপরও তুমি আমার অবাধ্য হয়েছ। এখন তুমি আমার অবাধ্য হয়েও আমাকে আবার ডাকতে থাক। আমি তোমার নিকটে আছি, তোমার ডাকে আমি সাড়া দিব। আমার নিকট ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব।
·
হে আদম সন্তান! আমি আমার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করেছি। ফলে তুমি খেল-তামাশায় মগ্ন (মত্ত) হয়ো না। তোমার রিযিক নির্ধারণ করে দিয়েছি। তাই দৌড়-ঝাঁপ করো না। আমি আমার ইজ্জত ও জালালের কসম দিয়ে বলছি, যদি তুমি আমার বন্টনকৃত রিযিকের উপর সন্তুষ্ট থাক, তাহলে আমি তোমার হৃদয়কে প্রশান্ত করে দিব। শরীরকে শান্তিদায়ক করব। আর তুমি আমার নিকট প্রশংসিত থাকবে।
·
আর যদি তুমি আমার বন্টনের উপর সন্তষ্ট না থাক, তাহলে তোমার উপর (বিভীষিকাসহ) দুনিয়াকে চাপিয়ে দিব। তারপর তুমি জঙ্গলের বন্য প্রাণীর ন্যায় ছোটাছুটি করতে থাকবে। কিন্ত তাতেও আমার বন্টনের চেয়ে বেশী জুটবে না। এবং তুমি তাতে আমার কাছে নিন্দার পাত্রে পরিণত হবে…

❞

— [তাওরাত, মুক্তার চেয়ে দামী- মাওলানা ইউনুস পালনপুরী (রহ.), ১ম খন্ড, পৃঃ ১৩২]

– আবুল খায়ের মিসবাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।