মূল লেখায় যান

Study Room লেখা

মানুষের অবহেলা ও কষ্টে রবের হিকমত খোঁজা

বিষয়: · ·

আপন মানুষগুলোর অবহেলা না পেলে— বুঝতে পারতেন না যে, আল্লাহ ছাড়া আসলে কেউ সত্যিকারের আপন হয়না।

মানুষ কষ্ট না দিলে, ধোঁকা না দিলে — এই দুনিয়ার মায়ায় পড়ে যেতেন। অথচ! এটা তো আমাদের আসল ঠিকানা না।

মানুষ সঙ্গ ছেড়ে না দিলে — একাকীত্বকে বরণ করতে পারতেন না। অথচ আমাদের শেষ ঠিকানাই হবে একাকী অবস্থায়।

আপনার রব অযথা কোনো দুঃখ-কষ্ট দেন না। তিনি দয়াময়, তিনি হেকমতের মালিক। তার দেওয়া প্রতিটা কষ্টের পেছনে আপনার জন্য থাকে কোনো না কোনো শিক্ষা।

কখনো তিনি এর মাধ্যমে কাছে টেনে নেন, কখনো এই দুঃখের মাধ্যমেই তিনি চিনিয়ে দেন কে আপন, আর কে ছিলো শুধু সময়সাপেক্ষ এক সহচর। আবার কখনো এই সবর আর চোখের পানির বদলে তিনি আখিরাতে মর্যাদা বাড়িয়ে দেন।

তাই কষ্ট এলেই ভেঙে পড়বেন না। বরং বোঝার চেষ্টা করবেন এই কষ্টের মধ্য দিয়ে আল্লাহ আসলে কী শেখাতে চাইছেন?

লেখা: সাদিয়া সামহা

@FatayatalHuda

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।