মূল লেখায় যান

Study Room লেখা

দৈনন্দিন জীবনকে ইবাদতময় করার উপায়

বিষয়: ·

চাইলে জীবনটাকে শুধুমাত্র ইবাদতের মধ্য দিয়েই অতিবাহিত করা যায়। আর আমাদেরকে এজন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ তা’য়ালা বলেন, আমি জ্বিন ও মানবকে সৃষ্টি করেছি একমাত্র এ কারণে যে, তারা আমারই ‘ইবাদাত করবে। [১] তাই চাইলে জীবনটাকে শুধুমাত্র ইবাদতের মাধ্যমেই কাটিয়ে দেওয়া যায়। আবার কিছু নিয়মিত আমলকে দৈনন্দিন কাজের ফাঁকে এমনভাবে ঢুকিয়ে নেওয়া যায় যাতে জীবনে করা প্রতিটি কাজই ইবাদত বলে গণ্য হয়।

যেমন—
১. পাঁচ ওয়াক্ত নামাজ আওয়াল ওয়াক্তে পড়া,
২. নামাজ শেষে যিকির-আযকার, দু’আ দরূদ পড়া,
৩. প্রতি নামাজের শেষে সূরা পাঠ করা এবং কুরআন থেকে কিছু অংশ পড়া,
৪. কুরআনের অর্থ ও তাফসীর পড়া,
৫. সীরাত পাঠ করা,
৬. কাজের সময় সীরাতের অডিও প্লে করে রাখা অথবা, বিভিন্ন স্কলারদের লেকচার শুনতে থাকা,
৭. ইসলামী বই পড়ে ইসলামী জীবনধারার জ্ঞানার্জন করা,
৮. পথ চলতে চলতে তসবিহ পাঠ করতে থাকা,
৯. নফল নামাজ পড়া, যেমন- সালাতুল ইশরাক, সালাতুত দোহা, সালাতুত তাহাজ্জুদ, সালাতুত তাওবা, সালাতুল হাজত ইত্যাদি।
১০. সকাল-সন্ধ্যার যিকির,
১১. সপ্তাহে সোম ও বৃহস্পতিবারে রোজা রাখা এবং আইয়ামে বিদ্বের রোজা রাখা,
১২. হাদিস অধ্যয়ন করা,
১৩. জীবনের সকল ক্ষেত্রে ছোট ছোট সুন্নাহগুলো অব্যহত রাখা। যেমন- ঘুমের পূর্বে অযু, বাথরুমে প্রবেশ এবং বের হওয়ার দু’আ পড়া, হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা, জবাব দেওয়া, সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় ‘আল্লাহু আকবার’ বলা, নামার সময় সুবহানাল্লাহ বলা ইত্যাদি।
১৪. ক্ষণে ক্ষণে দরূদ পাঠ করা,
১৫. মিসওয়াক করা, নজর হেফাজত করা, সকল প্রকার হারাম কাজকর্ম থেকে বিরত থাকা, মিউজিক বয়কট করা, মিউজিক শুনতে পেলে কানে আঙ্গুল দেওয়া ইত্যাদি ছোটখাটো কাজও ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে অবশ্যই।
১৬. শুক্রবারের আমলসমূহ করা, সূরা কাহফ বাদ না দেওয়া,
১৭. ঘুমানোর আগে দু’আ পড়ে ঘুমানো।

এগুলো সব কেউ নিয়মমাফিক করতে পারলে তার দুনিয়ামুখী হওয়ার সম্ভাবনা ফিকে। আমরা সব করতে না পারলেও যতটুকু সম্ভব মেনে চলার চেষ্টা করবো ইন শা আল্লাহ। তবে যা করবো নিয়মিত করবো। আল্লাহ আমাদের নতুন বছরটাকে আরও ইবাদতময় করে তুলুক। ইবাদতের দিক দিয়ে জীবনের শ্রেষ্ঠ বছর বানিয়ে দিক। আল্লাহর ঘর তাওয়াফ করার সৌভাগ্য দিক। সবার মনের নেক মনোবাসনা পূর্ণ করে দিক। আমাদেরকে সকল ফেতনা থেকে দূরে রাখুক। জীবনটাকে ইবাদতময় করে দিক। কবুলযোগ্য আমল করার তাওফিক দিক। আ-মিন।
বলুন আ-মিন। 🤍

~ নাফীছাহ ইফফাত

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।