Stop scrolling!
কখনো কখনো একই জীবনকে আমরা দুইভাবে দেখতে পারি—
একটা চোখ অভিযোগ খোঁজে, আরেকটা চোখ নেয়ামত খোঁজে।
আমরা বলি—
“সবকিছু এত দেরি হচ্ছে কেন?”
কিন্তু একটু থেমে ভাবলে বলা যায়—
আলহামদুলিল্লাহ, আল্লাহর সময়ই সর্বোত্তম।
আমরা বলি—
“আম্মু-আব্বু আমাকে বোঝেন না!”
কিন্তু বাস্তবতা হলো—
আলহামদুলিল্লাহ, এখনো আম্মু-আব্বু আমার পাশে আছেন।
আমরা বলি—
“ইশ, যদি আরেকটু টাকা থাকত!”
কিন্তু কত মানুষ ঋণের বোঝায় দম বন্ধ করে বাঁচে। তাই বলা যায়—
আলহামদুলিল্লাহ, কারও কাছে দেনা নেই।
আমরা বলি—
“আমার জীবনেই এত সমস্যা কেন?”
কিন্তু মুমিন জানে—
আলহামদুলিল্লাহ, প্রতিটা পরীক্ষাতেই একটা শিক্ষা আছে।
আমরা বলি—
“আমাকেই এত কষ্ট করে কাজ করতে হয় কেন?”
কিন্তু কত মানুষ কাজ খুঁজেও পাচ্ছে না। তাই বলা যায়—
আলহামদুলিল্লাহ, আমার একটা কাজ তো আছে।
আমরা বলি—
“ইশ, যদি একটা ভালো ঘরে থাকতে পারতাম!”
কিন্তু মাথার ওপর নিরাপদ ছাদও কত বড় নেয়ামত!
আলহামদুলিল্লাহ, মাথার ওপর থাকার একটা ছাদ তো আছে।
আমরা বলি—
“আমার পছন্দের খাবারটা কই?”
কিন্তু টেবিলে যা আছে, সেটাও আল্লাহর রিযিক।
আলহামদুলিল্লাহ, এটাও তো অনেক।
জীবন সবসময় বদলায় না,
কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালে জীবনকে দেখার ধরন বদলে যায়।
অভিযোগ কমিয়ে শুকরিয়া বাড়ালে—
মন শান্ত হয়, সম্পর্ক সুন্দর হয়, আর আল্লাহর নেয়ামতগুলো চোখে পড়তে শুরু করে।
আজ থেকে চেষ্টা করি—
প্রতিটা অভিযোগের পাশে অন্তত একটা “আলহামদুলিল্লাহ” খুঁজে নিতে।
আপনার জীবনের কোন নেয়ামতটার জন্য আজ সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ বলতে চান? কমেন্টে লিখুন।
Concept from insta – towardseternity
মন্তব্য করুন