একটা মেয়ের স্বামী আছে, যথাসম্ভব যত্ন করে তাকে এবং ভালোওবাসে। ওরকম বড় কোনো কমতি নেই সংসারে। কিন্তু মেয়েটার যদি এমন বান্ধবি বা প্রতিবেশী থাকে যাদের অর্থ সম্পদ শো আপ করা বা অতিরিক্ত দুনিয়াদারিতা থাকে, তবে কোনো না কোনো এক সময় সে মেয়েটা অসুখী হবে বা সংসারে অসন্তুষ্ট অনুভব করবে, কেনো? দামি জিনিস, এটেনশন, সম্পদ প্রভাবিত করতে পারে অনেক বেশি।
একটা পুরুষ, ঘরে স্ত্রী আছে৷ যথাসম্ভব সুন্দর কিংবা সে এতটুকু সুন্দর, যতটুকতে সে সন্তুষ্ট। সেই পুরুষ স্বামী হিসেবে ও ভালো এবং সন্তুষ্ট স্ত্রীর প্রতি। কিন্তু চারপাশে যদি চরিত্রহীন নারীদের সঙ্গ থাকে, সুন্দর কিংবা অসুন্দর ; তবে কোনো না কোনো একসময় সে পুরুষের স্ত্রীর প্রতি অনাগ্রহ কিংবা সমস্যা তৈরী হতে পারে।
কথাটা অনলাইনের জন্যও প্রযোজ্য। অনলাইন মেইল,ফিমেইল গ্রুপ কিংবা সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব…
মানুষের দুনিয়ার প্রতি অত্যাধিক আগ্রহ থাকে। দুনিয়াকে তৈরীই করা হয়েছে সেভাবে। দুনিয়ার সকল নেয়ামত খুবই আর্কষণীয়। যদি ইমানে দূর্বলতা অনুভব হয়, তবে ইমানের পরিচর্যার সাথে সাথে ইমানের জন্য ক্ষতিকর জিনিস থেকেও দূরে থাকা জরুরী।
মন্তব্য করুন