আলহামদুলিল্লাহ দেখতে দেখতে বৈবাহিক জীবনের ১২বছর কেটে গেছে। জীবনের হিসাবে বেশ লম্বা সময়। আল্লাহ তাআলার কাছে দুআ করি যেন বাকি জীবনটাও একসাথে আমরা কাটাতে পারি।
.
জীবনের অনেক চড়াই উৎরাই আমরা একত্রে পার করেছি। এর মাঝে সব ক্ষেত্রে মতে মিল হয়েছে এমন মনে করার কোনো কারণ নেই। বিশেষ করে আমি আর আমার আহলিয়া দুজনের মাঝেই লজিক সেন্সটা প্রবল, কোনো কিছু এক্সেপ্ট করার আগে আমরা আরগু করি, ভাবি, এরপর ডিসিশন নেই।
.
জীবনের এতটা সময় একত্রে কাটিয়ে যা বুঝেছি যে কিছু শিক্ষা জীবনে বাস্তবায়ন করলে ইন শা আল্লাহ পারিবারিক জীবনে ভালো থাকা যায়:
১) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ،.
.
“কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে (স্ত্রীকে) ঘৃণা না করে। যদি তার কোনো একটি চরিত্র বা অভ্যাস তার কাছে অপছন্দ হয়, তবে তার অন্য কোনো (সুন্দর) স্বভাবের কারণে সে তার ওপর সন্তুষ্ট হবে”। [১]
.
২) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
انْظُرْ إِلَى مَنْ هو تَحْتَكَ وَلَا تَنْظُرْ إِلَى مَنْ هو فَوْقَكَ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تُزْدَرَى نِعْمَةُ اللهِ عِنْدَكَ
.
“তুমি তোমার থেকে নিচের লোকেদের দিকে দেখ, তোমার চেয়ে ওপরে যে আছে তার দিকে দেখো না। এটিই অধিক উপযোগি যাতে করে তুমি তোমার ওপর আল্লাহর দেয়া নিয়ামতকে তুচ্ছ মনে না কর”। [২]
.
৩) উমার [রা.] বলেছেন,
لَيْسَ كُلُّ الْبُيُوتِ تُبْنَى عَلَى الْحُبِّ. وَلَكِنَّ النَّاسَ يَتَعَاشَرُونَ بِالْإِسْلَامِ وَالْإِحْسَانِ.
.
“সব ঘর ভালোবাসার ওপর ভিত্তি করে গড়ে ওঠে না। কিন্তু মানুষ ইসলাম ও ইহসানের মাধ্যমে একসাথে বসবাস করে”।[৩]
.
এই নির্দেশনাগুলো অনুসরণ করলে ইন শা আল্লাহ পারিবারিক জীবনে ভালো থাকা যাবে।
আল্লাহ তাআলা সবাইকে কল্যাণকর দাম্পত্য জীবন দান করুন-আমিন
.
[১) ইমাম মুসলিম (রাহ.), আস সহীহ, হা: ১৪৬৯;
২) ইমাম ইবনু হিব্বান (রাহ.), আস সহীহ, হা: ৮০৭, শাইখ আলবানীর (রাহ.) মতে সহীহ লি-গাইরিহ, সহীহুত তারগীব, হা: ২২৩৩;
৩) ইমাম সাফফারিনী (রাহ.), গিযাউল আলবাব: ১/১৪০]
অনলাইনে পড়ুন সহিহ মুসলিম ১৪৬৯। দ্বিতীয় শিক্ষাটির সমর্থক বর্ণনা সহিহ মুসলিম ২৯৬৩c।
লেখার আকার ও পড়ার পছন্দ
চালু করলে যেখানে থামবেন, পরে সেখানে ফিরতে পারবেন। অন্য ফোনে সিঙ্ক হবে না।
নোট, সূচি ও আরও সুবিধা
পড়ার পরিবেশ ও তালিকা
তালিকা বেছে নিলে লেখাটি “পরে পড়ব” তালিকাতেও থাকবে।
এই লেখার অংশগুলো
ব্যক্তিগত নোট ও বেছে রাখা অংশ
লেখার কোনো অংশ নির্বাচন করে নিচের বোতাম চাপুন, অথবা নিজের ভাবনা লিখুন। নোট শুধু এই ব্রাউজারে থাকবে।
ছবিতে লেখার শিরোনাম ও লিংক থাকবে। একটি ছোট অংশ, সর্বোচ্চ ৩৫০ অক্ষর বেছে নিন।
মূল সূত্র, আপডেট ও সংশোধন
ব্যাখ্যা ও ভাবনা মূল উদ্ধৃতি থেকে আলাদা করে পড়ুন। আপডেটের তারিখ ধর্মীয় পর্যালোচনার সনদ নয়।
পাঠকের সঙ্গে
পড়ে কী মনে হলো?
উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।
পড়া শেষ করেছেন?
নিজে চিহ্ন দিলে সিরিজের অগ্রগতি ও আপনার তালিকায় দেখা যাবে।
পাঠকের আলোচনা
আপনার ভাবনা লিখুন
আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।
আরও পড়ার জন্য
একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন
আল্লাহকে জানি
রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।
জীবন যখন আমানত
সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।
মন্তব্য করুন