মূল লেখায় যান

Study Room লেখা

সামাজিক মাধ্যমে মুমিনের সম্মান রক্ষা

বিষয়: ·

সোশ্যাল মিডিয়ার কল্যাণে যেকারো সম্মান ও সম্ভ্রমকে উন্মুক্ত বাজারে আমরা খুব সহজেই ছেড়ে দিতে পারি। কাউকে গা*লি গা’লাজ করা, কারো ব্যাপারে অন্যায় মন্দ ধারণা ছড়িয়ে দেয়া, এমনকি ইজ্জতের উপর আঘাত হানা মনে হয় আমাদের জন্য স্বাভাবিক হয়ে গেছে। অথচ এটা খুবই গুরুতর বিষয়। এই বিষয়গুলো একজন মুমিনের ইজ্জতের সাথে সম্পৃক্ত। আর মুমিনের ইজ্জত রক্ষা করা অন্য সকল মুসলিমের উপর দায়িত্ব।

হাদিসে নববীর অসংখ্য বর্ণনায় মুমিনের ইজ্জত রক্ষা করার ব্যাপারে তাগিদ এসেছে। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,

“প্রত্যেক মুসলিমের কাছে অপর মুসলিমের র*ক্ত, সম্পদ ও সম্ভ্রম সুরক্ষিত। এগুলোর ক্ষতিসাধন নিষিদ্ধ। (সহীহ মুসলিম : ২৫৬৪)

তিনি আরো বলেন, “মুসলমানকে গা*লি দেওয়া ফা’সেকি। তার সঙ্গে ল’ড়াইয়ে লিপ্ত হওয়া কু*ফুরি।” (সহীহ বুখারী : ৪৮)

এক লম্বা হাদিসে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তাচ্ছিল্য করে।” (সহীহ্ বুখারী : ৫১৪৩)

অন্যত্র তিনি বলেন, “কোন মুসলিমের হক নষ্ট হওয়ার সময় এবং তার সম্মানহানী হওয়ার সময় যে মুসলিম তাকে সাহায্য করে না, স্বয়ং আল্লাহ তাকে ঐ সময় সাহায্য করবেন না, যখন সে সাহায্যপ্রত্যাশী হবে। পক্ষান্তরে কোন মুসলিমের হক নষ্ট হওয়ার সময় এবং তার সম্মানহানী হওয়ার সময় যে মুসলিম তাকে সাহায্য করে, স্বয়ং আল্লাহ তাকে ঐ সময় সাহায্য করবেন, যখন সে সাহায্যপ্রত্যাশী হবে।” (সুনান আবু দাউদ : ৪৮৮৪)

(দ্রষ্টব্য : এসব হাদিসের ক্ষেত্র ব্যক্তিগত আচরণ ও মুআশারা। কিন্তু যখন কেউ উম্মাহর জন্য ফিতনা হবে কিংবা উম্মাহকে ব্যপকভাবে ফিতনায় নিপতিত করার পরিকল্পনা করবে, তার ব্যাপারে উম্মতকে সতর্ক করতে হবে। এই ক্ষেত্রে তার দোষত্রুটি বর্ণনা, তার কর্মের ব্যাপারে সতর্কবার্তা এবং তার খণ্ডন সম্মানহানীর আওতাভুক্ত হবে না। কারো ভুলত্রুটির ইলমী সমালোচনা করা, কারো ভ্রান্ত চিন্তাকে তুলে ধরে জাতির সামনে সুস্পষ্ট করাও এর অন্তর্ভুক্ত হবে না।)

— ইফতেখার সিফাত (হাফি.)

#সীরাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।