রামাদানে আপনার যে ইবাদাতের মোমেন্টাম শুরু হয়েছিল– এই যে তারাবীহ, কুরআন, রোজা রাখা, জিহ্বাকে আটকে রাখা — এইসমস্ত ইবাদাতের এনার্জির শক্তিটা ধরে রাখার সময়টা এখনই! আলহামদুলিল্লাহ এগুলো কন্টিনিউ করার সুইট সিক্রেটটা ঈদের পর পর এই প্রথম কয়দিনের মধ্যেই থাকে।
আপনি ঈদের পরের কয়টা দিন এই রামাদানের আমেজটা ধরে রাখতে পারলে হয়তো আপনার জন্য আগামী ১ বছর সেই আমেজ ধরে রাখা সহজ হবে ইনশাআল্লাহ!
আবার যদি এখন বেশি ঢিল দিয়ে দেন, তাহলে আল্লাহ না করুক, অন্তরে একবার গাফেলতির বীজ ঢুকে গেলে আগামী ১ বছর আগামী রামাদান আসার আগ পর্যন্ত এই গাফেলতির লুপেই আটকে যেতে পারি আমরা।
তাই … সময় এখনই ইনশাআল্লাহ …
আপনার চমৎকার রামাদানের আমেজকে জিইয়ে রাখুন!
এগিয়ে যান!
রামাদানের প্রশিক্ষণ ধরে রাখুন বাকি ১১ মাস!
আল্লাহ আপনার সহায় হোন! অনেক ভালো রাখুন আপনাদের সবাইকে!
রাইটিং_থেরাপি
শারিন
মন্তব্য করুন