মূল লেখায় যান

Study Room লেখা

জুমার রাত থেকেই আমল শুরু করার প্রেরণা

বিষয়: · ·

অনেকের ধারণা, সূর্য উদিত হলেই কেবল দিন শুরু হয়। আদতে, ইসলামে দিন শুরু হয় সন্ধ্যা থেকে। ইসলামিক ক্যালেন্ডার অনুসারে, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নতুন তারিখ শুরু হয়।

এই যেমন, জুমুয়াহবার কিন্তু ইতোমধ্যেই শুরু হয়েছে। কিন্তু অনেকের ধারণা মতে—আজ রাত হলো বৃহস্পতিবার রাত। ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী আজকের রাত বৃহস্পতিবার রাত নয়; আজকের রাত হলো জুমুয়াহর রাত।

তাই, জুমুয়াহ উপলক্ষে আপনার অগনিত দরুদ, অবারিত ইস্তিগফার ও সুরা কাহফের তিলাওয়াত আপনি ইচ্ছা করলে আজ রাত থেকেই শুরু করতে পারেন।

ধরুন, আজ রাতে ১০০০ বার দরুদ পাঠ শেষ করলেন। ১০০০ বার ইস্তিগফার এবং ১০০০ বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজ রাতেই ধরা যাক সুরা আল কাহাফ তিলাওয়াত করে রাখলেন। নিদেনপক্ষে, অর্ধেক তো আগিয়ে রাখা যায়, তাই না?

যদি তা করতে পারেন, আগামিকাল ফযর ওয়াক্ত থেকে আপনি যে দরুদ, যে ইস্তিগফার, যে যিকিরগুলো করবেন, সবটাই আপনার কাছে মনে হবে বোনাস আমল। অর্থাৎ, টার্গেট আমল তো আপনার রাতেই শেষ হয়ে আছে৷ দিনের বেলা যা কিছুই করবেন, সবটাই বাড়তি।

যখনই আপনার মস্তিষ্ক এই সিগন্যাল পাবে যে, আমলের টার্গেট পূরণ করে আপনি ইতোমধ্যে বাড়তি জায়গায় প্রবেশ করেছেন, মস্তিষ্ক সেটাকে ‘রিওয়ার্ড’ হিশেবে গণ্য করবে এবং আরও বেশি করে আমলের মাঝে ডুবে থাকার প্রেরণা সৃষ্টি করবে।

জুমুয়াহর রাত তো শুরু হলো।
মস্তিষ্ককে বাড়তি প্রণোদনা দেওয়ার জন্য, আমরা কি আজ রাত থেকেই শুরু করতে পারি জুমুয়াহর আমল?

আরিফ আজাদ

জুমার দিনের আমল ও ফজিলত জানতে কমেন্ট বক্স চেক করুন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।