মূল লেখায় যান

Study Room লেখা

অন্তর নিভে যাওয়ার আগে আল্লাহর দিকে ফিরে আসা

বিষয়: ·

সারাদিন আল্লাহর অবাধ্যতায় কাটিয়ে
সারারাত ধরে মৃত অন্তরটা নিয়ে হতাশার সাগরে ডুব দেয়াটাই রুটিন হয়ে গেছে তাই না?

এভাবে ডুবতে ডুবতে অতল গহ্বরে নিজেকে ফেলে দেবেন? একটামাত্র জীবন এভাবে নষ্ট করবেন? সাঁতার তো জানেন, ফিরে আসার রাস্তাটাও চেনা। তবে চেষ্টা কেন করছেন না?

বিশ্বাস করেন, মরার আগে অন্তরকে মেরে ফেলার মাঝে কোনো সার্থকতা নেই। আপনার প্রস্থানে সবাই যদি আপনাকে ভুলেও যায় তবুও আপনি চিরতরে মুছবেন না। আপনার মূল্য নাহয় কেউ বোঝে না, যিনি আপনার যথাযথ মূল্যায়ন করেছেন, তাঁর প্রতিদানে শূন্য হাতে ফিরে গেলে ঠিকই অনুতপ্ত হবেন। তখন? ফিরে তো আসতে পারবেন না!

যে নেয়ামত পেয়েছেন, যা কিছু ছিল আমানত সবকিছুই তো নিজ হাতে নষ্ট করেছেন। একটু ভাবুন তো, যে জার্নির জন্য রূহটা বেরিয়ে যাবে, তাতে কে সাথে থাকবে? কার জন্য আলো ছেড়ে অন্ধকারে যাচ্ছেন? কার জন্য বার বার হেরে যাচ্ছেন?
যে সম্পর্কটা চিরস্থায়ী, সেটার একটু যত্ন নিন।
রবের ডাকে একটাবার সাড়া দিন!
ফিরিয়ে নেয়ার আগে নাহয় নিজেই ফিরে আসুন।
– মেরাজ হোসাইন

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।