মূল লেখায় যান

Study Room লেখা

তাকদির, মানুষের চেষ্টা ও দায়িত্ব

বিষয়: ·

সম্পাদকীয় সূত্রনোট
আল্লাহ সব জানেন এবং সৃষ্টির তাকদির নির্ধারণ করেছেন। কুরআনে মানুষের ইচ্ছার কথা এসেছে এবং সেই ইচ্ছা আল্লাহর ইচ্ছার অধীন বলা হয়েছে। তাই নিজের সিদ্ধান্ত ও কাজের দায়িত্ব মানুষেরই।
সূত্র সূরা আত তাকভির ৮১:২৮–২৯ ও সহিহ মুসলিম ২৬৫৩b।

বান্দা জানে না তার তাকদীরে কী লেখা আছে। তাই আল্লাহ তাআলা তাকদীরকে এভাবে সাজিয়েছেন যে, দুনিয়াতে সফলতা অর্জন করতে হলে ইচ্ছা ও চেষ্টা করতে হবে এবং আখিরাতে কৃতকার্যতা লাভ করতে হলে ইচ্ছা ও মেহনত করতে হবে।

আপনার তাকদীরে কী লেখা আছে, তা না জানা সত্ত্বেও যেভাবে দুনিয়ার সফলতার জন্য টাকা-পয়সা কামানোর চেষ্টা করেন, তদ্রূপ আখিরাতে কৃতকার্যতার জন্যও ঈমান-আমলের মেহনত করবেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে কিংবা জাহান্নামে আবাস নির্ধারণ করে লিখে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে কি আমরা এর ওপর ভরসা করে বসে থাকব না? তিনি বললেন, তোমরা আমল করতে থাক। কারণ, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য সে আমল করা সহজ করে দেওয়া হবে।’ (সহীহ বুখারী হা. ৬৩৫২)
সূত্র সহিহ বুখারি ৪৯৪৯।

তাই বান্দার জন্য আবশ্যক হলো ঈমান-আমল গড়ার ইচ্ছা ও চেষ্টা করা। তাকদীরের দোহাই দিয়ে বসে থাকা নয়।
কাজেই তাকদীরের দোহাই দিয়ে ঈমান-আমল ছাড়া কিংবা হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না।

*আশ্চর্যের বিষয় হলো, মানুষ তাকদীরের দোহাই দিয়ে দুনিয়ার সফলতা অর্জনের জন্য টাকা-পয়সা কামানোর চেষ্টা ছাড়ে না, অথচ একই তাকদীরের দোহাই দিয়ে আখিরাতে কৃতকার্যতা লাভের জন্য ঈমান-আমলের মেহনত ছাড়তে পরোয়া করে না।*

উল্লেখ্য, জীবন-মরণ, সুন্দর-অসুন্দর, লম্বা-খাটো, মেধা-মেধাহীনতা, ধনাঢ্যতা-দরিদ্রতা, সুস্থতা-অসুস্থতা, যাদু, বদ নজর ও আগুনে পুড়ে যাওয়া ইত্যাদি তাকদীরের অংশ হলেও এগুলোর ক্ষেত্রে কেবল আল্লাহর ইচ্ছা ও নির্ধারণ-ই চূড়ান্ত।
তাই এ-জাতীয় বিষয়ে বান্দা জিজ্ঞাসিতও হবে না, বরং অপছন্দীয় বিষয়গুলোর ক্ষেত্রে সবর করলে সাওয়াব মিলবে। তবে হ্যাঁ, বেঁচে থাকার, সুস্থ ও মেধাবী হওয়ার এবং অসুস্থতা, যাদু, বদ নজর ও আগুনে পুড়ে যাওয়া থেকে হেফাজত থাকার কিংবা আক্রান্ত হলে আরোগ্য লাভের চেষ্টা করতে হবে।

“ঈমান ও কুফর” বই পৃষ্ঠা ১৬২-৬৩ থেকে

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।