মূল লেখায় যান

Study Room লেখা

সালাতুদ দুহা ও ছোট আমলের বড় প্রতিদান

বিষয়: · ·

আমরা আসলে কতটা বোকা আর অবহেলাকারী, একটু ভেবে দেখেন আল্লাহুম্মাগফিরলী 😞👇👇👇 ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাদের জন্য জান্নাতের পথ কত সহজ করে দিয়েছেন। কত ছোট ছোট আমল, কত অল্প সময়ের ইবাদত কিন্তু প্রতিদান কত বিশাল! অথচ আমরা সেই সুযোগগুলো গ্রহণ না করে দুনিয়ার ফিতনায় ডুবে যাচ্ছি।

এতেই তো স্পষ্ট হয়ে যায়, শয়তান আমাদের কত বড় প্রকাশ্য শত্রু। সে আমাদের ভালো কাজ থেকে দূরে রাখে, আল্লাহর নৈকট্য থেকে সরিয়ে দেয়, আর দুনিয়ার মোহে ব্যস্ত করে রাখে। আমরা চাইলেও অনেক সময় ফিতনা থেকে বের হতে পারি না কারণ নফস আর শয়তানের ধোঁকা আমাদের দুর্বল করে ফেলে।

যেমন ধরুন, সকালের দুই রাকাত সালাত – সালাতুদ দুহা।

মাত্র ৩ থেকে ৪ মিনিট, সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগে। যদি খুশু-খুজু ও ইখলাসের সঙ্গে আদায় করা যায়, তাহলে এই ছোট্ট আমলটাই আল্লাহর কাছে কত মূল্যবান হয়ে যায় সুবহানাল্লাহ!

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, সকালে মানুষের প্রতিটি অস্থি-সন্ধির ওপর সদকা আবশ্যক হয়; তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবির, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ এসবই সদকা। আর দুহার দুই রাকাত সালাত এগুলোর জন্য যথেষ্ট হয়ে যায়।
সূত্র সহিহ মুসলিম ৭২০।

আরেক হাদিসে এসেছে, আল্লাহ তা‘আলা বলেন: হে আদম সন্তান, দিনের শুরুতে আমার জন্য চার রাকাত সালাত আদায় করো, আমি দিনের শেষ পর্যন্ত তোমার জন্য যথেষ্ট হয়ে যাব।
সূত্র জামে আত তিরমিযি ৪৭৫।

ভাবুন তো, মাত্র কয়েক মিনিটের আমল, অথচ কত বিশাল ফজিলত! শরীরের প্রতিটি জোড়ার সদকার দায়িত্ব আদায় হয়ে যায়, দিনের জন্য আল্লাহর সাহায্য ও যথেষ্টতার আশা করা যায়, আর বান্দা আল্লাহর দিকে ফিরে আসার সুন্দর এক অভ্যাস গড়ে তোলে।

তাহলে আমরা কেন অবহেলা করি?

কেন এমন সহজ সুযোগগুলো হাতছাড়া করি?

আল্লাহ তো আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন। প্রয়োজন শুধু একটু ইচ্ছা, একটু চেষ্টা, আর আল্লাহর দিকে ফিরে আসার আন্তরিকতা।

হে আল্লাহ, আমাদের দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করুন, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন, এবং সালাতুদ দুহাসহ ছোট ছোট নেক আমলগুলো নিয়মিত করার তাওফিক দান করুন। আমিন।

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।