মূল লেখায় যান

Study Room লেখা

সন্তানের হিফজ ও শিক্ষায় পরিবারের নিজস্ব পরিকল্পনা

বিষয়: · ·

হিফজ ও বাচ্চাদের মাদ্রাসা নিয়ে নানান কথাবার্তা হয়েছে কয়েকদিন আগে। ভেবেছিলাম কিছু বলি। নিজের হিফজ জীবন ও প্রাথমিক শিক্ষাজীবনের কথা। সময় কুলিয়ে উঠতে না পারায় বলা হয়নি। তাছাড়া ইস্যু শেষ হয়ে আসার পর বললে সবদিক বিবেচনায় বলা যায়।

আমরা তিনভাই যে হিফজ করব এই পরিকল্পনা আমাদের পিতার আগেই করা ছিলো। এই হিফজ তিনি তার নিজস্ব মনিটরিং সহকারে করাবেন তাও ঠিক করা ছিলো। ফলে আমাকে দিয়ে যখন প্রথম হিফজ শুরু হয় তখন বাসা ও মাদরাসা এক জায়গায় করে ফেলা হয়। শুধু উস্তাদের উপর ছেড়ে না দিয়ে আমার আব্বা দৈনিক আমার পড়া শুনতেন ও নানাভাবে পুরষ্কৃত করতেন। খেয়াল রাখতেন আমার পড়ার গতি ঠিক আছে কী না। আম্মা খেয়াল রাখতেন আমার মানসিক ও শারীরিক সুস্থতা। যেহেতু দুদিকেই পড়তাম একসাথে তাই চাপও ছিলো। খাওয়া দাওয়া ও ঘুম ঠিকমতন হচ্ছে কীনা সেদিকে আম্মার নজর ছিলো তীক্ষ্ণ। এই দুয়ের সমন্বয়ে অতি অল্প সময়ে আমার হিফজ সহজ ও দ্রুত শেষ হয়ে যায়। সাতমাসে আমার হিফজ শেষ হয় আলহামদুলিল্লাহ। এরপরই ক্লাস ফাইভের সমাপনী পরীক্ষা ও দারুল মাআরিফে পড়াশোনা শুরু। পরবর্তীতে চারমাস দাওর এবং কওমি-স্কুল-কলেজের যৌথ যাত্রা। আমার সিলেবাস ও কারিকুলাম ঠিক করা ও লাইফ গোল সেটা করার পাশাপাশি আমার কমফোর্ট জোন খেয়াল করে ভিত নির্মাণ করায় আব্বা আম্মার স্কিল অসাধারণ ছিলো তা আমি এখন ভালোভাবে বুঝি। একইসাথে শিক্ষা ও মানসিকতার তারবিয়্যাহ দেয়ার এমন ঘটনা আমার জীবনে আল্লাহর রহমত হিসেবেই এসেছে। এই প্যারেন্টিং কেউ তাদেরকে কেউ শেখায়নি এবং যেকালে তিনি বড় হয়েছেন সেকালে এই চর্চাও ছিলো না। তারা অনুভব করেছেন।

নিজের কথা কেন বলছি?

আমার কাছে প্যারেন্টস ফার্স্ট দ্যান কামস ইন্সটিটিউশন। একটা সন্তানের জন্য মা বাবাই আগে ঠিক করবে তার সন্তান কী পড়বে এবং কোথায় ও কীভাবে পড়বে। সন্তানের কারিকুলাম চিন্তা ও ভবিষ্যৎ শিক্ষার পথরেখা মা বাবা দীর্ঘ সময় ধরে ভেবেচিন্তে তৈরি করে তারপর আগাবে। এবং পড়াকালীন সময়ে মনিটর করবে। সন্তানের ক্যাপাবিলিটি অব ডাইজেস্ট বিবেচনায় রেখে তার জন্য উপযোগী দ্বীন দুনিয়ার সমন্বিত শিক্ষার ব্যবস্থাপনা করা মা বাবার পূর্ব দায়িত্ব। ইন্সটিটিউশন হবে এক্সপেরিমেন্ট সেন্টার। ইন্সটিটিউশনের কাজ হলো মা বাবার দেয়া পরিকল্পনার অংশ হয়ে সেই পথটাকে সুগম ও আনন্দদায়ক করে তোলা। মা বাবা যদি যোগ্য না হয় তবে যোগ্য কারো পরামর্শ নিয়ে সময় দিয়ে গুরুত্ব সহকারে ঠিক করবে এসব। এরপর সন্তানের ভবিষ্যৎ নির্মিত হবে।

কিন্তু বর্তমানে হচ্ছে উল্টো। মা বাবাদের কোনো প্ল্যানিং থাকে না। কারিকুলাম থাকে না। আর আট দশজনকে দেখছে যেভাবে পড়াতে সেভাবেই নিজের সন্তানকেও দিয়ে দিচ্ছে। নিজস্ব প্ল্যানিং নাই। ইন্সটিটিউশন ফার্স্ট বানিয়ে সব দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু ইন্সটিটিউশন কেন আপনার সন্তানের ক্যাপাবিলিটির দায়িত্ব নেবে। তার কাজ সার্ভিস দেয়া। সেই সার্ভিস নেয়ার যোগ্যতা আপনার সন্তানের নেই মানে আপনি তার উপর বার্ডেন চাপাচ্ছেন। এরপরই আসছে মারামারির ঘটনা। নানান অব্যবস্থাপনা।

সবাই প্রতিষ্ঠান ঠিক করার কথা বলে। প্রতিষ্ঠান ঠিক করার কোনো ব্যক্তিগত মানদণ্ড নেই। যে মানদণ্ড আপনি ভাবছেন সেটা অন্যের সন্তানের জন্য তার কাছে অনুপযুক্তও হতে পারে। এরচেয়ে তো এটাই বেশি ফ্রুটফুল যে নিজের সন্তানের ব্যাপারে আগে নিজে ভেবে ঠিক করুন। – আম্মার ভাই

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।