মূল লেখায় যান

Study Room লেখা

নববর্ষ উদযাপন ও মুসলিম সংস্কৃতি নিয়ে আলোচনা

বিষয়: · ·

নববর্ষ পালনের যেই উৎসব, সেটা ঐতিহাসিকভাবে প্যাগান সংস্কৃতি। ইসলামপূর্ব সময়ে ইরান ও মিসর অঞ্চলে নওরোজ তথা নববর্ষ পালনের রীতি ছিল। সাহাবায়ে কেরাম নওরোজকে ইসলাম ও মুসলিমদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করেননি।

এজন্য ইসলামে নববর্ষ পালন বা উৎসবের কোন ইতিহাস ও সংস্কৃতি নেই। এটা এক প্রকার মুশরিকদের সাথে সাদৃশ্যতা অবলম্বন। পহেলা বৈশাখও নববর্ষ হিসেবে এই ক্যাটাগরিতে চলে আসে।

তার উপরে পহেলা বৈশাখ ঐতিহাসিকভাবেও এই অঞ্চলে মুশরিকদের চালু করা উৎসব। আবার এর সাথে সম্পর্ক জা*লেম জমিদার শ্রেণির। এর সাথে এই অঞ্চলের মুসলিম ও ইসলামের কোন সম্পর্ক নেই।

সুতরাং পহেলা বৈশাখ কখনোই মুসলিমদের সংস্কৃতি হতে পারে না। এটা নিশ্চিতভাবে ইসলাম ও মুসলিমদের কোন উৎসব নয়। দীর্ঘদিন ধরে এই উৎসবকে মুসলিমদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।

এই চেষ্টা এখনো অব্যাহত আছে। তবে এর সাথে ভয়াবহ একটি মাত্রা যোগ হয়েছে। সেটা হল, প্যাগান এই কালচারকে ইসলামাইজেশন করার চেষ্টা চলছে।

পহেলা বৈশাখ দিবস ও উৎপত্তি এই দুই মূলগত দিক থেকেই একটি প্যাগান কালচার। মুসলিম সমাজের দায়িত্ব একে বর্জন করা এবং আলেম সমাজের দায়িত্বও মুসলিম সমাজকে বর্জনের প্রতি উৎসাহিত করা। এটা অন্যান্য ধর্মালম্বী ও চিন্তার লোকেরা পালন করুক।

পহেলা বৈশাখকে ইসলামাইজেশন করার নামে উম্মাহকে বিভ্রান্ত করার কোন সুযোগ নেই। এই ব্যাপারেও আলেম, দায়ী ও মুসলিম সমাজের সতর্ক থাকতে হবে। যেখানে ইসলাম সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজের বিধানই দেয়া হয়নি মুশরিকদের সাদৃশ্য থেকে বিরত রাখার জন্য, সেখানে একটা প্যাগান কালচারের ইসলামাইজেশন করার সুযোগ কোথায়!

— ইফতেখার সিফাত (হাফি.)

#সীরাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।