মূল লেখায় যান

Study Room লেখা

ফিতনার সময়ে ঈমান রক্ষার উদ্বেগ

বিষয়: ·

শেষ জামানার একটা নিদর্শন হলো রিদ্দা বা দ্বীন থেকে বের হয়ে যাওয়া মহামারি আকার ধারণ করবে। মানুষ জানতেও পারবে না সে আর মুসলিম নেই, অথচ সে নিজেকে মুসলিম দাবি করবে। আমাদের চারপাশেই এরা ঘুরবে, ফিরবে, একই টেবিলে বসে খাবে, আমাদের মেয়ে, বোনেদের সাথে এদের বিয়ে হবে, অথচ এরা মুসলিম নয়।

আবু মূসা আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন:

“নিশ্চয় তোমাদের পরবর্তী যুগে ফিতনা হবে গভীর অন্ধকার রাতের ন্যায়। মানুষ সে সময় সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হয়ে যাবে।”

[ মুসান্নাফে ইবনু আবি শাইবাহ: ১৩/৩৮৫, যুহদ লি ইমাম আহমাদ: ১৯৯ ]

এজন্য আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার এই দুআটা করতেন, “ইয়া মুক্বাল্লিবাল কুলুব সাব্বিত ক্বালবি আ’লা দ্বীনিক- হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো।”

আল্লাহ যেন এই ফিতনার জামানায়, আমাদেরকে মুরতাদের মিছিলে শামিল হওয়া থেকে হিফাযত করেন। দিনশেষে যে ঈমানটুকু হারিয়ে গেলে, সবকিছুই অর্থহীন হয়ে যাবে, সেই ঈমানটুকু নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার তাওফিক দেন। আমীন।

[বই : যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির]

#সীরাহ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।