পুরুষ মানুষ হয়ে জন্ম নিয়েছি।
ইনকাম আমাকে করতেই হবে।
তবে যদি জীবনের মাকসাদ হয় বাবাখোর হওয়া,
তাহলে এ কথাগুলো আপনার জন্য না।
.
আমাদের সমাজ ও রাষ্ট্রের দোষ আর কত দেব?
নিজেদের দোষটাই বেশি দেখা উচিত এখন।
পড়াশোনা সময় পড়াশোনা করব না,
কাজ শেখার সময় কাজ শিখব না,
ঘুমানোর সময় ঘুমাব না,
আর যখন কাজ শেখার বয়সটা শেষ হবে,
বাপ-মা ইনভেস্ট করা বাদ দেবে,
তখন আড্ডা দেব,
রাত জাগব, ঘুরব, নেশা করব, প্রেম করে বেড়াব।
গান শুনব, মুভি দেখব, আর রাত জেগে শরীর নষ্ট করব।
.
আর বয়স যখন ২৪-২৫ হবে,
তখন খালি বলব :
ভাই, আমার এখন ইনকাম করা খুব জরুরি!
ভাই, আমি যদি পাশ না করি, আমার বাপ-মা তো আমাকে ঘর থেকে বের করে দেবে…
ভাই, আমি যাকে ভালোবাসি, তাকে যদি এখন বিয়ে না করি, তাহলে আমি তাকে পাব না।
ভাই, পুরো পরিবার আমার দিকে তাকিয়ে আছে!
কথাগুলো কড়া হলেও সত্য কিন্তু সত্যই।
.
আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামত যে,
আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি।
ইউরোপে যদি আপনি হতেন,
১২ বছর পরই ইনকাম নিয়ে ভাবতে হতো।
অথচ আমাকে-আপনাকে আল্লাহ তায়ালা প্রায় ১৫-১৮ বছর বয়স পর্যন্ত মা-বাবার অধীনে রাখছেন। অনেকে তো ৩০ পার করেও বাপের ঘাড়ে বসে খান।
এতকিছু বলার অর্থ একটাই,
জীবন নিয়ে সিরিয়াস হতে হবে।
সময় নিয়ে সিরিয়াস হতে হবে।
যৌবন নিয়ে সিরিয়াস হতে হবে।
আশেপাশে থাকা পজিটিভ মানুষগুলোর জন্য সিরিয়াস হতে হবে।
আমল-আখলাকে সিরিয়াস হতে হবে।
দাওয়াতি মনোভাব জারি রাখতে হবে।
ইনকাম নিয়ে প্ল্যান করতে হবে।
.
আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করুন।
রাশেদ মুহাম্মাদ
@RijalatTaqwa
মন্তব্য করুন