মূল লেখায় যান

Study Room লেখা

ফজিলত কী | পর্ব ১৫: অল্প সদাকাও আল্লাহর কাছে অল্প নয়

বিষয়: · · · ·

ফজিলত কী? | পর্ব ১৫
অল্প সদাকাও আল্লাহর কাছে অল্প নয়

কাউকে সাহায্যের জন্য টাকা তুলতে দেখলেন। দিতে ইচ্ছা হলো। কিন্তু amount লিখতে গিয়ে মনে হলো, “এত অল্প দিয়ে কী হবে?” তারপর হয়তো আর দেওয়াই হলো না। আমাদের অনেক সদাকা ঠিক এই জায়গাতেই থেমে যায়। দেওয়ার সামর্থ্য নেই বলে নয়, কম দিতে লজ্জা লাগে বলে।

অথচ রাসূলুল্লাহ ﷺ আমাদের অন্য হিসাব শিখিয়েছেন। তিনি ﷺ বলেছেন, কেউ যদি হালাল উপার্জন থেকে একটি খেজুরের সমপরিমাণও সদাকা করে, আল্লাহ তা কবুল করেন এবং সেই সদাকার প্রতিদান বাড়াতে থাকেন, যেমন তোমাদের কেউ তার ছোট প্রাণীটিকে যত্ন করে বড় করে। একসময় তা পাহাড়ের মতো, এমনকি তার চেয়েও বড় হয়ে যায়।
সহিহ মুসলিম, ১০১৪।

খেয়াল করুন, এখানে বড় অঙ্কের কথা বলা হয়নি। বলা হয়েছে একটি খেজুরের সমপরিমাণ। তবে সম্পদটি হতে হবে হালাল ও পবিত্র উপার্জন থেকে।

আরেক হাদিসে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও অর্ধেক খেজুর সদাকা করার মাধ্যমে হয়।”
সহিহ বুখারি, ১৪১৭; সহিহ মুসলিম, ১০১৬।

অর্ধেক খেজুর। এতটুকু জিনিসও রাসূলুল্লাহ ﷺ আমাদের ছোট ভেবে ছেড়ে দিতে শেখাননি।

তাই সদাকার জন্য সবসময় “আরও টাকা হলে দেব”, “একদিন সামর্থ্য বাড়লে করব”—এই অপেক্ষা দরকার নেই। নিজের সামর্থ্যের ভেতর থেকে যতটুকু পারেন দিন। কারও খাবারের অংশ, প্রয়োজনের সময় সামান্য কিছু টাকা, কোনো ভালো কাজে ছোট একটি contribution—অল্প বলে হাত ফিরিয়ে নেবেন না।

আপনার চোখে অঙ্কটা ছোট হতে পারে। কিন্তু কবুল হওয়ার পর সেই সদাকার মূল্য কত বড় হবে, সেটা আপনার অঙ্ক দিয়ে মাপা যায় না।

পরেরবার মনে হলে, “এতটুকু দিয়ে কী হবে?”—তখন অর্ধেক খেজুরের হাদিসটা মনে করবেন। তারপর সামর্থ্যের মধ্যে যতটুকু পারেন, দিয়ে দিন।

আমলটি ছোট। কিন্তু এর জন্য রাখা ফজিলত ছোট নয়।

উৎস: Nahwa Ad-Deen এর ফেসবুক আর্কাইভ

পরের পড়াটি বেছে নিন

একই বিষয়ে আরও জানতে লেখার বিষয়গুলোর লিংক ব্যবহার করুন। সিরিজের পরের পর্ব খুঁজতে সিরিজের সূচি খুলুন।

পাঠকের সঙ্গে

পড়ে কী মনে হলো?

উপকারী লেগে থাকলে জানাতে পারেন, পরে পড়ার জন্য রাখতে পারেন, অথবা আলোচনায় নিজের ভাবনা যোগ করতে পারেন।

উপকারী লেগেছে?

💬 আলোচনা ✓ পড়া শেষ

পাঠকের আলোচনা

আপনার ভাবনা লিখুন

আলোচনা যেন উপকারী, সম্মানজনক ও বিষয়কেন্দ্রিক থাকে। নতুন মন্তব্য moderation-এর মধ্যে যেতে পারে।

মন্তব্য করুন

ভুল বা সংশোধন জানাবেন · Study Room-এ ফিরুন

আরও পড়ার জন্য

একটি পর্ব দিয়ে শুরু করতে পারেন

আল্লাহকে জানি

রবকে জানার পথে ধারাবাহিক পাঠ।

জীবন যখন আমানত

সময়, সালাত ও নিজের অভ্যাসকে ফিরে দেখা।